অত্যাচারী জুন্টা সরকারের হাত থেকে মায়ানমারবাসীকে উদ্ধার করতে তাঁর সংগ্রামের কথা অবিস্মরণীয়। সেই লড়াই তাঁকে শান্তির নোবেল পুরস্কার এনে দিয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে তাঁর সরকারকে মায়ানমার থেকে ক্ষমতাচ্যুত হতে হয় একাধিক কারণে। বন্দি হন নেত্রী তথা সমাজকর্মী আং সান সু কি (Aung San Suu Kyi)। তারপর থেকে আর দেখা যায়নি তাঁকে। ৮১ বছরের বন্দি সু কি আদৌ বেঁচে আছেন কিনা, তা নিয়ে চরম উদ্বেগ ঘনিয়েছিল আন্তর্জাতিক মহলে। সেই উদ্বেগ কেটে গেল সোমবার। দীর্ঘ ৫ বছর পর প্রকাশ্যে এলেন সু কি। ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা যাচ্ছে, সু কি-র সঙ্গে দেখা করেছেন রেড ক্রস সোসাইটির এক প্রতিনিধি। তাতেই স্পষ্ট হয়েছে নেত্রীর অস্তিত্ব।
২০২১ সালে সেনার হাতে বন্দি হন নোবেলজয়ী নেত্রী। তারপর থেকে মায়ানমারও গৃহযুদ্ধে রক্তাক্ত হয়ে ওঠে। উপজাতিদের নিজেদের মধ্যে সংঘর্ষ প্রচুর মানুষ মারা যান, তার চেয়েও বেশি মানুষকে দেশছাড়া হতে হয়। সু কি জেলবন্দি হওয়ার পর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনুরাগী মহল থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির উদ্বেগ ক্রমশ বাড়ছিল। মায়ানমারের আভ্যন্তরীণ পরিস্থিতিতে জেলে তিনি মারা যেতে পারেন বা খুন হতে পারেন, এমন জল্পনাও উসকে উঠছিল।
আরও পড়ুন:
মায়ানমারে দীর্ঘ সেনাশাসনের পতন ঘটিয়েছিল সু কি-র নিরলস সংগ্রাম। দ্বীপদেশে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। প্রশাসনিক প্রধান হয়ে ওঠেন আং সান সু কি। কিন্তু তাঁর প্রশাসনের বিরুদ্ধে খুব কম সময়ের মধ্যে দুর্নীতির ধারাবাহিক অভিযোগ ওঠে। ফের সেনাবাহিনী মাথাচাড়া দিয়ে ওঠে এবং পতন হয় সু কি সরকারের। ২০২১ সালে সেনার হাতে বন্দি হন নোবেলজয়ী নেত্রী। তারপর থেকে মায়ানমারও গৃহযুদ্ধে রক্তাক্ত হয়ে ওঠে। উপজাতিদের নিজেদের মধ্যে সংঘর্ষ প্রচুর মানুষ মারা যান, তার চেয়েও বেশি মানুষকে দেশছাড়া হতে হয়। সু কি জেলবন্দি হওয়ার পর থেকে তাঁর আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনুরাগী মহল থেকে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলির উদ্বেগ ক্রমশ বাড়ছিল। মায়ানমারের আভ্যন্তরীণ পরিস্থিতিতে জেলে তিনি মারা যেতে পারেন বা খুন হতে পারেন, এমন জল্পনাও উসকে উঠছিল।

এই অবস্থায় সোমবার, ৩ আগস্ট সু কি-র একটি ছবি প্রকাশ্যে আসে। ছবিতে দেখা যাচ্ছে, পরনে মায়ানমারের ঐতিহ্যবাহী পোশাক, হাসিমুখ। ৮১ বছরের নেত্রী আরও শীর্ণ হয়ে গিয়েছেন। তাঁর সঙ্গে ছবিতে দেখা গিয়েছে এক পুরুষকে, যিনি আন্তর্জাতিক রেড ক্রস সংস্থার প্রতিনিধি। ছবিটি কোথাকার, তা জানা যায়নি। তবে কাঠের দেওয়াল ও মেঝে দেখে মনে করা হচ্ছে, কোনও ভবনেই এই সাক্ষাৎ হয়েছে। সু কি-কে নিয়ে চিন্তার অবসান ঘটিয়েছে রেড ক্রস সোসাইটি। তাদের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, “সোমবার আমাদের এক প্রতিনিধি, যিনি মায়ানমারে কর্তব্যরত, তিনি নেত্রী সু কি-র সঙ্গে দেখা করেছেন। উনি নিরাপদে আছেন।” ৫ বছর পর তাঁর ছবি দেখে হাঁফ ছেড়েছেন অনুরাগীরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ক্যানসার কেড়ে নিল প্রাণ, ‘মৌচাক’ খ্যাত মিঠু মুখোপাধ্যায়ের জীবনাবসান
-
অস্ট্রেলিয়ার কোচ হচ্ছেন রমেশ পওয়ার! হতে পারেন নির্বাচকও
-
উনিশের কিশোরী স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা! ধৃত ৭৫-এর জামাত এমপি
-
‘হেলথ স্কিম’ থেকে নাম বাদ গেলেও সরকারি রেটে চিকিৎসা, বড় সিদ্ধান্ত রাজ্যের
-
‘আলবিদা ক্যানিং’, সোশাল মিডিয়ায় ইঙ্গিতপূর্ণ পোস্ট করে ভবানীভবনে ক্যানিং পশ্চিমের ঋতপন্থী বিধায়ক