সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফেসবুকেই নাকি লুকিয়ে রয়েছে জীবনের নির্যাস৷ বেশি মাত্রায় ফেসবুক করলে বাড়বে আয়ু৷ এই ভার্চুয়াল দুনিয়াতেই লুকিয়ে রয়েছে বেশিদিন বাঁচার চাবিকাঠি৷ কিন্তু একটা শর্ত রয়েছে এখানে৷ শর্তটা হল কেবল এবং কেবলমাত্র ভার্চুয়াল পরিসরে সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করলে চলবে না৷ বাস্তবেও বজায় রাখতে হবে সামাজিকতা৷ আর এই নিয়ম মেনে চললেই কেল্লাফতে৷
সাম্প্রতিক একটি গবেষণায় উঠে এসেছে এমনই চাঞ্চল্যকর তথ্য৷ ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া স্যান ডিয়েগোর গবেষক উইলিয়াম হবস জানিয়েছেন, “ফেসবুক এবং সোশ্যাল নেটওয়ার্কিং সাইট ব্যবহার করে সামাজিকতা বজায় রাখা স্বাস্থ্যের পক্ষে ভাল৷ এতে শরীর এবং মন দুইই ভাল থাকে৷ কিন্তু গোটা বিষয়টি কেবলমাত্র ভার্চুয়াল রিয়ালিটির মধ্যে আটকে রাখলে হবে না৷ বাস্তবেও সামাজিকতা করতে হবে৷ তবেই মিলবে উপকার৷”
ছ’মাসের একটি সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, যাঁরা ফেসবুকে দৈনন্দিন সময় কাটান তাঁদের বেঁচে থাকার সম্ভাবনা বেশি৷ বন্ধুদের সঙ্গে বার্তালাপ কিংবা ফেসবুকে মনের কথা লেখা, এই প্রতিটি বিষয়ই মন হালকা করতে বেশ সাহায্য করে৷ পাশাপাশি, বন্ধুতা বজায় রাখতে সাহায্য করে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট৷ আর তাই জীবনকে সতেজ রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সোশ্যাল নেটওয়ার্কিং সাইট৷
সর্বশেষ খবর
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার
-
বাংলাতেই রাজনৈতিক অগ্রাধিকার, এনডিএ সংসদীয় বৈঠকে স্পষ্ট বার্তা নিতিন নবীনের
-
তিন খণ্ড তৃণমূল! খোলা ময়দান পেয়ে মমতার ধাঁচে বছরভর কর্মসূচি ঘোষণা কংগ্রেসের
-
ধরনার জেরে আটক, কয়েক ঘণ্টা পর পুলিশ ছাড়ল রাহুল-প্রিয়াঙ্কাকে, মুক্ত বাকি কংগ্রেস নেতারাও
-
তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে জামাত নেতা! ভিডিও ভাইরাল হতেই শোরগোল