হরমুজ আর যুদ্ধ পূর্ববর্তী অবস্থায় ফিরবে না। মার্কিন প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর স্পষ্ট ভাষায় সে কথা জানিয়ে দিলেন ইরানের পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের ঘালিবাফ। বিশ্বের তৈল ধমনী দিয়ে যান চলাচলের জন্য ‘টেলিফোন হটলাইন’ স্থাপনে দুই পক্ষ সম্মত হয়েছে। এরই মাঝে এই বার্তায় ইঙ্গিত স্পষ্ট যে ইরানের দ্বারাই নিয়ন্ত্রিত হবে জলপথ।
ইরানের পরমাণু অস্ত্রের আশায় জল ঢালতে যুদ্ধ শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সেই যুদ্ধে হরমুজ (Hormuz Strait) কাঁটায় ক্ষতবিক্ষত হয়েছে আমেরিকা। প্রাথমিক সমঝোতা ও মউ স্বাক্ষরের পর হরমুজ জটিলতা পিছু ছাড়ছে না। এর আগে এই প্রণালী নিয়ে একগুচ্ছ শর্ত দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানে হরমুজ পরিচালনার দায়িত্বভার ইরানের হাতে না রাখার সওয়াল করেন তিনি। এমনকী হরমুজে টোল আরোপেরও ইঙ্গিত দেন। এই অবস্থায় রবিবার সুইৎজারল্যান্ডে দু’পক্ষ বৈঠকে বসলেও ট্রাম্পের হুমকির জেরে সে বৈঠক ব্যর্থ হয়। সোমবার দ্বিতীয় দফার আলোচনার পর ঘালিবাফ বলেন, ”যুদ্ধের শুরুতেই আমদের অবস্থান স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছিল। ফলে সবার জানা উচিত হরমুজ ব্যবস্থাপনা আর কখনও যুদ্ধের আগের অবস্থায় ফিরবে না। আমেরিকাকে ইরান কখনও বিশ্বাস করেনি, ভবিষ্যতেও করবে না।”
আরও পড়ুন:
বিশ্বের তৈল ধমনী দিয়ে যান চলাচলের জন্য ‘টেলিফোন হটলাইন’ স্থাপনে দুই পক্ষ সম্মত হয়েছে।
তবে একইসঙ্গে ইরানের আধিকারিক জানান, কৌশলগতভাবে ওই পথ দিয়ে জাহাজ চলাচলে আমেরিকা বা অন্যান্য দেশের যাতে কোনও ভুল বোঝাবুঝি না হয় সেটাও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। কোনও ভুল বোঝাবুঝি বা প্রতিরোধ এড়াতে ওখানে টেলিফোন হটলাইন স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমেরিকা ও ইরানের যৌথ উদ্যোগে একটি সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা হবে। প্রণালীতে কোনও সমস্যা হলে জাহাজগুলি যাতে সরাসরি যোগাযোগ করতে পারে সেই ব্যবস্থাও তৈরি করা হচ্ছে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
এবার কেকেআরের ক্যাপ্টেন হার্দিক? দলবদলের আবহে তুঙ্গে জল্পনা
-
প্রত্যাবর্তনের রোনাল্ডোয় পাঁচতারা পর্তুগাল, উজবেকিস্তানকে গুঁড়িয়ে এল বিশ্বকাপের প্রথম জয়
-
মহরমের শোভাযাত্রায় অস্ত্র প্রদর্শনে ‘না’! নিয়ন্ত্রণে তাজিয়ার উচ্চতাও, প্রত্যেক থানাকে নির্দেশ লালবাজারের
-
টাকির বিতর্কিত হোটেল ভাঙার নির্দেশ হাই কোর্টের, কবে শুরু কাজ?
-
থাকবে সাংস্কৃতিক মঞ্চ, ফুড কোর্ট! পুজোর আগেই শেষ হবে কুমোরটুলির ঘাট সংস্কারের কাজ