Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Pakistan

‘আমেরিকা পাকিস্তানে হামলা চালালে দিল্লিতে বোমা ফেলব’, আজগুবি দাবি প্রাক্তন পাক রাষ্ট্রদূতের

২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি পাক রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই সময়কালে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে বহু জটিলতা তৈরি হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের রক্তাক্ষয়ী সংঘাতের মাঝেই এহেন মন্তব্য করলেন আব্দুল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১১:৫৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ২২, ২০২৬, ১১:৫৩

options
link
‘আমেরিকা পাকিস্তানে হামলা চালালে দিল্লিতে বোমা ফেলব’, আজগুবি দাবি প্রাক্তন পাক রাষ্ট্রদূতের zoom
ভারতে নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিত। ছবি: সংগৃহীত।
Advertisement

পাকিস্তানে যদি বিদেশি কোনও শক্তি হামলা চালায়, তাহলে ইসলামাবাদ চুপ করে বসে থাকবে না। পাকিস্তান উলটে ভারতে হামলা চালাবে। সম্প্রতি এমনই বিদঘুটে দাবি করলেন ভারতে নিযুক্ত প্রাক্তন পাক রাষ্ট্রদূত আব্দুল বাসিত।

এক পাক সংবাদমাধ্যমের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন আব্দুল। সেখানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “আমেরিকা যদি কোনও দিন পাকিস্তান আক্রমণ করে, তাহলে আমাদেরও এক মুহূর্ত না ভেবে ভারতে হামলা চালাতে হবে। মুম্বই, দিল্লির মতো শহরে আমরা বোমাবর্ষণ করব। আমাদের ছেড়ে কথা বলব না। কী হবে তা পরে দেখা যাবে।” তবে এই পরিস্থিতিকে ‘অসম্ভাব্য’ বলেও বর্ণনা করেছেন আব্দুল। তিনি আরও বলেন, “যদি কেউ আমাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে, তাহলে ভারত যেখানে খুশি সেখানে আক্রমণ করা ছাড়া পাকিস্তানের আর কোনও উপায় থাকবে না। তবে আমরা চাই না এমনটা হোক, ভারতও চায় না।”

Advertisement

উল্লেখ্য, ২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি পাক রাষ্ট্রদূত হিসাবে দায়িত্ব পালন করেছেন। এই সময়কালে দু’দেশের কূটনৈতিক সম্পর্কে বহু জটিলতা তৈরি হয়েছিল। তাৎপর্যপূর্ণভাবে আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের রক্তাক্ষয়ী সংঘাতের মাঝেই এহেন মন্তব্য করলেন আব্দুল।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.