সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঠিক যখন প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর উপর প্রাণঘাতী হামলা চালানোর অভিযোগ উঠছে ভারতের দিকে। ঠিক সেই সময় ভারত-পাকিস্তানের সম্পর্ক নিয়ে মুখ খুললেন ইমরান খান (Imran Khan)। তাঁর কথায়, “বিজেপি ক্ষমতায় থাকলে দু’দেশের সম্পর্ক স্বাভাবিক হওয়া সম্ভব নয়। ভারত-পাকিস্তানের মধ্যে শান্তি সম্ভব নয়।”
রাজনৈতিক কর্মসূচির মধ্যেই গুলিবিদ্ধ হয়েছেন ইমরান খান। তাঁর রাজনৈতিক দল তেহরিক-ই-পাকিস্তান (PTI) হামলার দায় চাপিয়েছে সে দেশের সরকার ও সেনার বিরুদ্ধে। সেই দায় ঝেড়ে ফেলতে এবার ঘুরিয়ে ভারতের দিকে আঙুল তুললেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সানাউল্লা। তাঁর দাবি, শত্রু দেশের গুপ্তচর সংস্থা ইমরান খানকে খুন করতে চাইছে। যা দেশে ওয়াকিবহাল মহলের দাবি, ইমরানের উপর হামলার দায় ভারতীয় গুপ্তচর সংস্থা র (RAW)-এর দিকে ঠেলেছেন সানাউল্লা। যদিও ইমরানের দলই এই দাবি মানতে পারছে না। তাঁদের পালটা দাবি, ইমরানের উপর ফের প্রাণঘাতী হামলা হতে পারে। সেই দায় ঘাড় থেকে সরাতে ভারতের দিকে আঙুল তুলেছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী।
[আরও পড়ুন: ‘লিও, দিয়েগোর জন্য এবার বিশ্বকাপ জেতো’, মেসির কাছে অনুরোধ বুরুচাগার]
এই আবহেই ভারত-পাকিস্তান (India-Pakistan) সম্পর্ক নিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যমে মুখ খুললেন ইমরান। তাঁর কথায়, যতদিন ভারতে জাতীয়তাবাদী শক্তি বিজেপি ক্ষমতায় রয়েছে ততদিন দুদেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক গড়ে ওঠা সম্ভব নয়। সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, দু’দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হলে আর্থিকভাবে লাভবান হবে সীমান্তের দু’পাড়ই। কিন্তু কাশ্মীর নিয়ে নয়াদিল্লির কড়া অবস্থানই সেই পথে প্রধান অন্তরায়, দাবি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, কাশ্মীরের বিশেষ মর্যাদা কেড়েছে ভারত। এরপর প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক প্রায় ছিন্ন করতে বাধ্য হয়েছিল পাকিস্তান।
ব্রিটিশ মিডিয়ার সঙ্গে সাক্ষাৎকারে ইমরান বলেছেন, “আমার ধারনা এটা সম্ভব (দু’দেশের সুসম্পর্ক)। কিন্তু বিজেপি সরকারের নীতি ভীষণ কঠিন। তাদের একটা জাতীয়তাবাদী ধ্যানধারনা রয়েছে। এমন পরিস্থিতিতে কোনও পদক্ষেপ করা যায় না, এটা খুবই হতাশার। জাতীয়তাবাদী ধ্যান ধারনার জিন একবার বোতল থেকে বেরিয়ে পড়লে তা বোতলে ফেরানো কঠিন।” উল্লেখ্য, কিছুদিন আগেই ভারতের বিদেশনীতির ভূয়সী প্রশংসা করেছিলেন ইমরান। আচমকাই তাঁর এই ভোলবদল বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। তাঁদের ধারনা, পাকিস্তানের আমজনতার মন জিততে ফের ভারতবিরোধী অবস্থান নিলেন ইমরান খান।
[আরও পড়ুন: চোট নিয়ে গুজব ছড়াবেন না, অভিযান শুরুর আগে বললেন মেসি]
সর্বশেষ খবর
-
কম ফ্যাটের দই মানেই ভেজাল নয়, ২৬ বছর পর হাই কোর্টে বেকসুর খালাস কৃষ্ণনগরের মিষ্টি ব্যবসায়ী
-
টাকা দিয়ে দেবীদর্শন! বদলের বঙ্গে বন্ধ হচ্ছে পুজোর ‘বিতর্কিত’ প্রিভিউ শো?
-
মন্দির ধসে পড়লেও নড়ানো যাচ্ছে না বজরংবলীকে! উজ্জয়িনীতে ‘অলৌকিক’ কাণ্ড, ভাইরাল ভিডিও
-
বনগাঁ আদালতে আইনজীবী সেজে প্রতারণা! ৩ জনকে আটক করল পুলিশ
-
৫ মাসে ২৩ ফাঁসির নির্দেশ, খুনের হুমকির মুখে সেই বিচারক বললেন, ‘ভয় পাওয়ার চেয়ে মরে যাওয়া ভালো’