ডোনাল্ড ট্রাম্পের নজরে এবার নয়াদিল্লির ইন্ডিয়া গেট! ব্রিটিশ আমলের এই স্থাপত্যের মতো আমেরিকার ওয়াশিংটন ডিসি-তেও ‘বিজয় তোরণ’ নির্মাণের ইচ্ছাপ্রকাশ করলেন মার্কিন প্রেসিডেন্ট। সমাজমাধ্যম ট্রুথ সোশ্যালে তিনি লিখলেন, “ভারতের এই বিজয় তোরণটি খুবই সুন্দর। আমাদেরটাই হবে সর্বশ্রেষ্ঠ।”
আমেরিকার ২৫০তম স্বাধীনতা দিবসকে স্মরণীয় করে রাখতেই পটোম্যাক নদীর তীরে ইন্ডিয়া গেটের মতো স্থাপত্যের নির্মাণের পরিকল্পনা করেছেন ট্রাম্প। সমাজমাধ্যমে পোস্টের আগে এয়ারফোর্স ওয়ানেও সাংবাদিকদের মুখোমুখি হয়ে মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন, বিশ্বের অনেক দেশেই এই ধরনের বিজয় তোরণ রয়েছে। আমেরিকা এরকম কিছু না থাকাটা অস্বাভাবিকই। কিন্তু এবার তিনি যে বিজয় তোরণ নির্মাণের কথা ভাবছেন, তা সবচেয়ে বড় হবে। ট্রাম্প বলেছিলেন, “বিশ্বের ৫৭টা শহরে এই ধরনের বিজয় তোরণ রয়েছে। ওয়াশিংটন ডিসি-তে নেই। আমি চাই, এটা সবচেয়ে বড় হোক। আমরাই বিশ্বের সবচেয়ে ক্ষমতাশালী দেশ।”
আরও পড়ুন:
India’s beautiful Triumphal Arch. Ours will be the greatest of them all!
(TS: 02 Feb 09:29 ET) pic.twitter.com/ymAwPQ3xFl
— Commentary: Trump Truth Social Posts On X (@TrumpTruthOnX) February 2, 2026
গত বছর ডিসেম্বরও মার্কিন সংবাদমাধ্যম ‘পলিটিকো’-কে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছিলেন, আগামী মাস দুয়েকের মধ্যেই বিজয় তোরণ নির্মাণের কাজ শুরু হয়ে যেতে পারে। ইতিমধ্যে তিনটি নকশাও প্রকাশ্যে এনেছিলেন তিনি। একটি ছোট, একটি মাঝারি এবং তৃতীয়টি বড়। ট্রাম্প জানিয়েছিলেন, তিনটি নকশার মধ্যে বড় স্থাপত্যটিই তাঁর ভালো লেগেছে। তবে এক্ষেত্রে বড় চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ট্রাম্প। প্রস্তাবিত জমিটি ‘ন্যাশনাল পার্ক সার্ভিস’-এর অধীনে থাকায় প্রয়োজন একাধিক সরকারি দপ্তরের ছাড়পত্র।
সর্বশেষ খবর
-
‘দ্য অ্যাকাডেমি অফ ফাইন আর্টস’ মুক্তির জন্য ১৩ লক্ষ ঘুষ! স্বরূপ-পিয়ার বিরুদ্ধে বিস্ফোরক শতদীপ
-
‘তফাত শিরদাঁড়ায়’, স্বরূপের গ্রেপ্তারিতে ‘হারাধনের দশ ছেলে’কে স্যালুট সুদীপ্তার, বিঁধলেন কোন ‘বিপ্লবী’দের?
-
লন্ডনে প্রধান বিচারপতি সূর্য কান্তকে হেনস্তা! নিন্দায় সরব ভারত, নেপথ্যে ‘ডিপ স্টেট’?
-
ডিম হাতে শওকতের অপেক্ষা ভাঙড়ের জনতার, ‘মাছ চোর’ গানের ছন্দে নাচ এনআইএ অফিসের সামনে
-
খোসা ছাড়ানো যাচ্ছে না, স্বাদ মাটির মতো! আলু সেদ্ধ করার সময় এই ভুলগুলো করছেন কি?