Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ৭ সেপ্টেম্বর ২০২৬
Iran-India

‘যেভাবে হোক অবিলম্বে ইরান ছাড়ুন’, অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের

আয়াতোল্লা খামেনেই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ইরানের আমজনতা। সেই প্রতিবাদ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এবার ইরান থেকে ভারতীয়দের চলে যেতে নির্দেশ দিল দূতাবাস।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০২৬, ১৭:৪৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৪, ২০২৬, ১৭:৪৩

options
link
‘যেভাবে হোক অবিলম্বে ইরান ছাড়ুন’, অগ্নিগর্ভ পরিস্থিতিতে ভারতীয়দের নির্দেশিকা দূতাবাসের zoom
Advertisement

অবিলম্বে ইরান ছাড়তে ভারতীয় নাগরিকদের নির্দেশ দিল তেহরানের দূতাবাস। আয়াতোল্লা খামেনেই প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদে উত্তাল ইরানের আমজনতা। সেই প্রতিবাদ ঘিরে অগ্নিগর্ভ হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের দেশটি। এবার ইরান থেকে ভারতীয়দের চলে যেতে নির্দেশ দিল দূতাবাস। ইরান ছাড়ার জন্য জরুরি নথিপত্রও হাতের কাছে রাখতে বলা হয়েছে ভারতীয়দের।

বুধবার ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে জারি করা হয়েছে বিশেষ নির্দেশিকা। সেখানে বলা হয়েছে, ‘বর্তমানে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অভিবাসন সংক্রান্ত যাবতীয় নথিপত্র নিজেদের হাতের কাছে তৈরি রাখেন। যেকোনও সমস্যায় তেহরানের ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগযোগ করতেও বলা হয়েছে ওই নির্দেশিকায়। বর্তমান পরিস্থিতিতে সতর্ক থাকতে হবে ভারতীয়দের। হেল্পলাইন নম্বর এবং ইমেলও দেওয়া হয়েছে দূতাবাসের তরফ থেকে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

বর্তমানে ইরানে থাকা সকল ভারতীয় নাগরিকদের অনুরোধ করা হচ্ছে তাঁরা যেন নিজেদের পাসপোর্ট, পরিচয়পত্র এবং অভিবাসন সংক্রান্ত যাবতীয় নথিপত্র নিজেদের হাতের কাছে তৈরি রাখেন।

তবে নির্দেশিকার সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা, অবিলম্বে ইরান ছাড়ুন ভারতীয়রা। বলা হয়েছে, ‘ইরানের বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই ভারতীয় নাগরিকদের বলা হচ্ছে, যেভাবে সম্ভব ইরান ছাড়ুন। পড়ুয়া, তীর্থযাত্রী, ব্যবসায়ী, পর্যটক-যে কারণেই ইরানে গিয়ে থাকুন না কেন তাঁরা ইরান ছাড়ুন। বর্তমানে বিমান পরিষেবা চালু রয়েছে। তাই সেসব বিমানে চেপেই যেভাবে হোক ইরান থেকে অন্যত্র চলে যেতে নির্দেশ দেওয়া হচ্ছে ভারতীয়দের।

উল্লেখ্য, মঙ্গলবারই মার্কিন নাগরিকদের ইরান ছাড়তে নির্দেশ দিয়েছিল আমেরিকা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগেই জানিয়েছিলেন, প্রয়োজন পড়লে ইরানে হামলা চালাতে দ্বিধা করবেন না তিনি। আন্তর্জাতিক বিশ্লেষকদের একাংশের ধারণা, সম্ভবত ইরানে হামলা চালানোর আগে নিজের দেশের নাগরিকদের নিরাপত্তার জন্যই চূড়ান্ত নির্দেশিকা দিয়েছেন ট্রাম্প। এবার ভারতীয়দেরও ইরান ছাড়ার নির্দেশিকা প্রকাশ হল। ফলে বিশ্লেষকদের প্রশ্ন, এবার কি ইরানে হামলা নিশ্চিত? মার্কিন হামলার আগে ভারতীয়দের নিরাপত্তা নিশ্চিত করতেই কি বুধবারের নির্দেশিকা? উত্তেজনা বাড়ছে ইরানের পরিস্থিতি ঘিরে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.