Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৭ আশ্বিন ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
Iran

শাহবাজ সাক্ষাতের পরই পাকিস্তান ছাড়লেন ইরানের প্রতিনিধিরা! ফের ভেস্তে গেল শান্তি বৈঠক?

শনিবার সকাল থেকেই শোনা যাচ্ছিল, শীঘ্রই ইসলামাবাদে পা রাখতে চলেছে মার্কিন প্রতিনিধি দল। আমেরিকার তরফে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের এখানে আসার কথা। উল্লেখ্য, কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই। এ-ও শোনা গিয়েছিল, এবারের বৈঠকে উপস্থিত থাকবেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রথম দফার বৈঠক চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর জামাইয়ের উপরই ভরসা করতে চাইছেন ট্রাম্প।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ২১:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৫, ২০২৬, ২১:০৬

options
link
শাহবাজ সাক্ষাতের পরই পাকিস্তান ছাড়লেন ইরানের প্রতিনিধিরা! ফের ভেস্তে গেল শান্তি বৈঠক? zoom
শুক্রবার ইসলামাবাদে পৌঁছে যায় ইরানের প্রতিনিধি দল।
Advertisement

দ্বিতীয় দফার শান্তি বৈঠক নিয়ে জল্পনার মাঝেই শুক্রবার ইসলামাবাদে পৌঁছে যায় ইরানের প্রতিনিধি দল। যার নেতৃত্বে ছিলেন সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘাচি। কিন্তু একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, শনিবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করার পরই ইসলামাবাদ ছাড়েন তারা। সূত্রের খবর, শান্তি আলোচনা নিয়ে ইরানের প্রতিনিধি দল কিছুই জানায়নি। এরপরই প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি ফের ভেস্তে গেল দ্বিতীয় দফার শান্তি বৈঠক?

শনিবার পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে বৈঠকের কিছু ঝলক প্রকাশ করা হয়েছে। শাহবাজ ছাড়াও বৈঠকে উপস্থিত ছিলেন  পাক বিদেশমন্ত্রী ইসাক দার এবং পাক সেনা সর্বাধিনায়ক আসিম মুনির। বৈঠক শেষে শাহবাজ বলেন, “বর্তমান পরিস্থিতি নিয়ে আমাদের অত্যন্ত ইতিবাচক একটি আলোচনা হয়েছে। বৈঠকে পারস্পরিক স্বার্থের বিষয়টিও মাথায় রাখা হয়েছে।” তবে দ্বিতীয় শান্তি বৈঠক নিয়ে পাক প্রধানমন্ত্রীও স্পষ্ট করে কিছু জানাননি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে শনিবার সকাল থেকেই শোনা যাচ্ছিল, শীঘ্রই ইসলামাবাদে পা রাখতে চলেছে মার্কিন প্রতিনিধি দল। আমেরিকার তরফে স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের এখানে আসার কথা। উল্লেখ্য, কুশনার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাই। এ-ও শোনা গিয়েছিল, এবারের বৈঠকে উপস্থিত থাকবেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। প্রথম দফার বৈঠক চূড়ান্ত ব্যর্থ হওয়ার পর জামাইয়ের উপরই ভরসা করতে চাইছেন ট্রাম্প। কিন্তু মার্কিন প্রতিনিধি দল আসার আগেই পাকিস্তান ছাড়লেন ইরানের প্রতিনিধিরা। অনিশ্চিতই থেকে গেল দ্বিতীয় শান্তি বৈঠক।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.