Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ ভাদ্র ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধের ঘনঘটা
US Attack Iran

দাউদাউ জ্বলছে মার্কিন তেলবাহী জাহাজ! ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার ‘বদলা’ ইরানের

বুধবার ভারত মহাসাগরে ইরানি রণতরীর উপর হামলা চালিয়েছে মার্কিন সাবমেরিন। ওই ঘটনায় ৮৭ জনের মৃত্যু হয়েছে। ১৪৮ জন নিখোঁজ। এই ঘটনায় ‘ফল ভুগতে হবে’ বলে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছিল ইরান।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ১৭:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৫, ২০২৬, ১৭:০৬

options
link
দাউদাউ জ্বলছে মার্কিন তেলবাহী জাহাজ! ভারত মহাসাগরে যুদ্ধজাহাজে হামলার ‘বদলা’ ইরানের zoom
ফাইল ছবি।

বুধবার ভারত মহাসাগরে ইরানি রণতরীর উপর হামলা চালিয়েছে মার্কিন (US Attack Iran) সাবমেরিন। ওই ঘটনায় ৮৭ জনের মৃত্যু হয়েছে। ১৪৮ জন নিখোঁজ। এই ঘটনায় ‘ফল ভুগতে হবে’ বলে আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছিল ইরান। বাস্তবেই ‘প্রতিশোধ’ নিল তারা। উত্তর উপসাগরীয় এলাকায় একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালাল তেহরান। যদিও মার্কিন জাহাজটির ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি।

ভারত মহাসাগরে হামলার পরে ইরানের সেনা বিপ্লবী গার্ড বাহিনী হুঁশিয়ারির সুরে জানিয়েছিল, হরমুজ প্রণালীর মধ্য দিয়ে যাতায়াত করা শত্রুপক্ষের জাহাজগুলি নজরদারির মধ্যে থাকবে। বাস্তবেই ২৪ ঘণ্টার মধ্যে পালটা হামলা চালাল তারা। ইরানের দাবি, একটি মার্কিন তেলবাহী জাহাজে হামলা চালানো হয়েছে। এর ফলে ওই জাহাজটি আগুন ধরে যায়। যদিও এই বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এদিকে বৃহস্পতিবার ভারতের ‘অতিথি’ আরও একটি ইরানি রণতরী ভারত মহাসাগরে হয়ে তেহরানের দিকে রওনা দিয়েছে। প্রশ্ন উঠছে, এই জাহাজটিও কি মার্কিন সাবমেরিনের হামলায় মুখে পড়বে? সেক্ষেত্রে নতুন করে অস্বস্তিতে পড়বে মোদি সরকার। উল্লেখ্য, দ্বিতীয় জাহাজটিতে ১০০ জন রয়েছেন বলে খবর। সেটি শ্রীলঙ্কার উপকূলে জরুরি ভিত্তিকে নোঙর করতে চেয়ে লঙ্কা সরকারের সাহায্য চেয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত—অনুমতি মেলেনি। এই বিষয়ে শীর্ষ স্তরে আলোচনা চালাচ্ছে শ্রীলঙ্কা সরকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.