সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাজা অভিযানে হামাসের একের পর এক নেতাকে খতম করছে ইজরায়েল। গুঁড়িয়ে দেওয়া হচ্ছে জেহাদিদের ডেরা। এবার তেল আভিভের রাডারে হামাসের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ইয়াহিয়া সিনওয়ার। বৃহস্পতিবার তাঁর বাড়ি ঘিরে ফেলেছে ইজরায়েলি ফৌজ বলে খবর। সিনওয়ারকে খুঁজে পাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র বলেই জানালেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

এক্স হ্যান্ডেলে নেতানিয়াহু (Benjamin Netanyahu) জানান, ‘গতকাল আমি বলেছিলাম আমাদের বাহিনী গাজার যে কোনও জায়গায় যেতে পারে। এই মুহূর্তে তাঁরা সিনওয়ারের বাড়ি ঘিরে রেখেছে। ওঁর বাড়ি কোনও দুর্গ নয়। সে পালিয়েও যেতে পারে। কিন্তু এই জেহাদিকে খুঁজে বের করা সময়ের অপেক্ষা মাত্র।’ এই বিষয়ে ইজরায়েলের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, সিনওয়ার মাটির নিচে বাঙ্কারে আশ্রয় নিয়েছেন।
[আরও পড়ুন: আমেরিকার বিশ্ববিদ্যালয়ে বন্দুকবাজের হামলা, নিহত অন্তত ৩]
উল্লেখ্য, দক্ষিণ গাজার খান ইউনিস শরণার্থী শিবিরে জন্ম হয় ইয়াহিয়া সিনওয়ারের। ২০১৭ সালে গাজায় হামাসের প্রধান হিসাবে নির্বাচিত হন সিনওয়ার। গত ৭ অক্টোবর ইজরায়েলের বুকে বেনজির হামলা চালানোর কারিগরও তিনিই। এই হামলার পর থেকেই হামাসের নাম মুছে ফেলার পণ নিয়েছে ইজরায়েল (Isarel)।
বলে রাখা ভালো, গত নভেম্বর মাসে গাজায় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়েহর বাড়িতে হামলা চালায় ইজরায়েল। বোমা ফেলে উড়িয়ে দেওয়া হয় তাঁর বাড়ি। তবে হানিয়েহর পরিণতি কী হয়েছে তা জানা যায়নি। নয়ের দশকের শেষ থেকে উত্থান শুরু হয় হানিয়েহর। হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ‘ডান হাত’ বলে পরিচিত এই জঙ্গি। ২০০৬ সালে প্যালেস্টাইনের প্রধানমন্ত্রীও নির্বাচিত হন। ফলে অন্যান্য হামাস নেতাদের মতো ইজরায়েলের নিশানায় ছিল সিনওয়ারও।
[আরও পড়ুন: ‘ইহুদি বলেই চুপ?’, হামাসের মহিলাদের ধর্ষণ নিয়ে রাষ্ট্রসংঘকে তোপ নেতানিয়াহুর]
সর্বশেষ খবর
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, স্টুডিও পাড়ায় তোলাবাজির অভিযোগে ধৃত অরূপের ভাই
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়