সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টিকল না সংঘর্ষবিরতি চুক্তি। ফের গাজায় বিমান হামলা চালাল ইজরায়েল (Israel)। ফলে ওই অঞ্চলে ফের যুদ্ধের প্রবল সম্ভাবনা দেখা দিয়েছে।
[আরও পড়ুন: চিনা পরমাণু কেন্দ্র থেকে তেজস্ক্রিয় বিকিরণ! তদন্তে আমেরিকা]
Gaza tonight pic.twitter.com/2iwp09R1js
Advertisement— Muhammad Smiry (@MuhammadSmiry) June 15, 2021
রয়টার্স সূত্রে খবর, বুধবার গাজায় প্যালেস্তিনীয় জঙ্গি সংগঠন হামাসের ঘাঁটিতে বোমাবর্ষণ করে ইজরায়েলের যুদ্ধবিমান। ওই হামলায় জেহাদি সংগঠনটির একাধিক ঘাঁটি গুঁড়িয়ে গিয়েছে। জানা গিয়েছে, এদিন দক্ষিণ ইজারায়েলে বিস্ফোরক বোঝাই বেলুন দিয়ে হামলা চালায় জঙ্গিরা। গাজা থেকে উড়ে আসা ওই বেলুন থেকে ইজরায়েলর খেতে আগুন ধরে যায়। তারই জবাবে এই হামলা। এক বিবৃতি জারি করে ইজরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, যে কোনও ধরনের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করতে প্রস্তুত তারা। প্রয়োজনে গাজায় জঙ্গিদের ধ্বংস করতে ফের যুদ্ধ শুরু করবে ফৌজ। এদিকে, সংবাদ সংস্থা এএফপিকে প্যালেস্তিনীয় প্রশাসন জানিয়েছে, খান ইউনুস শহরে হামাসের একটি ঘাঁটিতে হামলা হয়েছে।
তাৎপর্যপূর্ণ ভাবে, ইজরায়েলে নেতানিয়াহু সরকারের পতনের পর এটাই প্রথম বিমান হামলা। দু’বছরে চারবার নির্বাচন এবং দীর্ঘ রাজনৈতিক টানাপোড়েন কাটিয়ে বারো বছর পরে সদ্য ইজরায়েলের মসনদে বসেছে নতুন সরকার। বেঞ্জামিন নেতানিয়াহুকে হারিয়ে সবে প্রধানমন্ত্রী হয়েছেন নাফতালি বেনেট (Naftali Bennett)। আর ক্ষমতায় এসেই ‘March of the Flags’ বা জাতীয়তাবাদী মিছিলের অনুমতি দেন তিনি। মঙ্গলবার পূর্ব জেরুজালেম-সহ প্যালেস্তাইনের অধিকৃত ভূখণ্ডে অনুষ্ঠিত ইহুদি দক্ষিণপন্থীদের ওই মিছিলের পর থেকেই উত্তপ্ত ইজরায়েল। উল্লেখ্য, গত মে মাসে জেরুজালেমের আল আকসা মসজিদে ইহুদি ও মুসলিম সম্প্রদায়ের অনুগামীদের মধ্যে সংঘাত শুরু হয়। তারপর তা ক্রমে ভয়াবহ আকার নেয়। রমজানের নমাজ পড়তে জেরুজালেমের আল আকসা মসজিদে জড়ো হয়েছিলেন হাজার হাজার মুসলমান। সেখান থেকেই সংঘাতের সূত্রপাত। তারপর প্রায় ১১ দিন ধরে হামাস ও ইজরায়েলী সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ হয়। অবশেষে মিশরের হস্তক্ষেপে যুদ্ধবিরতি ঘোষণা করেছিল যুযুধান দুই পক্ষ।
[আরও পড়ুন: ‘মোদির সঙ্গে কাজ করতে উদগ্রীব’, বার্তা ইজরায়েলের নতুন প্রধানমন্ত্রী বেনেটের]
সর্বশেষ খবর
-
বিশ্বজয়ের ৩ মাসের মধ্যে অধিনায়কত্ব যাচ্ছে সূর্যকুমারের, নেতৃত্বের দৌড়ে আপাতত ৩
-
দিল্লির পর বিহার, বিধ্বংসী আগুন হাসপাতালে, ঝলসে মৃত অন্তত ৪
-
কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার হুমায়ুনের, অধীর, নওশাদের উদাহরণ তুলে আদালতে যাচ্ছেন এজেইউপি নেতা
-
সাতসকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ হানা, তল্লাশির আগেই ‘পলাতক’ তৃণমূল নেতা
-
৪ জুন ২০২৬: মীন রাশির আজকের দিন