সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের দিনেও বিতর্ক পিছু ছাড়ল না পাকিস্তানের৷ ১৪ আগস্টও বিতর্কে জড়াল সেদেশের বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)৷ উড়ন্ত বিমানের ভিতর এক বিদেশিনীর করা ‘কিকি চ্যালেঞ্জ’-কে সমর্থন জানিয়ে বিতর্কের সূত্রপাত করেছে সংস্থাটি৷ ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সর্বোচ্চ দুর্নীতিদমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো (এনএবি)৷
Eva zu Beck from Poland/England is a Global Citizen travelling around the world, but now her heart is set on Pakistan! She has been exploring Pakistan flying #PIA. She will be celebrating Independence Day in a style never before attempted in the world! Stay tuned for updates. pic.twitter.com/jrwezOJBzw
Advertisement— PIA (@Official_PIA) August 12, 2018
জানা গিয়েছে, পিআইএ-র একটি বিমানের মধ্যে কিকি চ্যালেঞ্জে অংশগ্রহণ করেন ব্রিটিশ যাত্রী ইভা জু বেক৷ মুহূর্তের মধ্যে সেই ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়৷ কেবল কিকি চ্যালেঞ্জ করাই নয়, বিমানের গেটের সামনে দাঁড়িয়ে পাকিস্তানের পতাকা হাতে ছবিও তোলেন ওই মহিলা৷ পাক পতাকার সঙ্গে মিল রেখে শরীরে চড়ান সবুজ রঙের পোশাক৷ বেকের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই বিতর্ক মাথা চাড়া দেয়৷ তখনই, মহিলার কীর্তিকে সমর্থন করে টুইট করে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স৷ সংস্থা জানায়, বেক একজন বিদেশিনী৷ যিনি বিশ্বের বিভিন্ন দেশ ঘুরতে বেরিয়েছেন৷ স্বাধীনতা দিবসে তিনি পাকিস্তানের এসেছেন এবং নিজের মতো করে দিনটি উদযাপন করতে চেয়েছে৷ এজন্য একটি অনন্য পন্থা তিনি বেছে নিয়েছেন৷ টুইট করে বিট্রিশ এই তরুণীকে একপ্রকার সমর্থনই করে বিমান সংস্থাটি। এরপর বিতর্ক আরও মাথাচাড়া দেয়।
কিন্তু পিআইএ-র এই সমর্থন খুব একটা কাজে আসেনি৷ ওই মহিলার বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে পাকিস্তানের সর্বোচ্চ দুর্নীতিদমন সংস্থা ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো৷ দেখা যায়, এরপরেই সোশ্যাল মিডিয়া থেকে কিকি চ্যালেঞ্জের ভিডিওটি সরিয়ে দেওয়া হয় এবং ক্ষমা চেয়ে সোশ্যাল মিডিয়ায় আরও ভিডিও আপলোড করেন ওই ব্রিটিশ যাত্রী ইভা জু বেক৷ যেখানে নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে দেখা যায় তাঁকে৷
সর্বশেষ খবর
-
দ্বিপাক্ষিক সিরিজের ভবিষ্যৎ নেই! বাড়বে বহুদেশীয় টুর্নামেন্ট? আরও ভারত-পাক ম্যাচের ভাবনা আইসিসির
-
কলঙ্কিত জেএনইউ! ক্যাম্পাসেই ডেকে নিয়ে যৌন হেনস্তা অধ্যাপকের, অভিযোগ ১০ পড়ুয়ার
-
ফের কলকাতায় বিধ্বংসী অগ্নিকাণ্ড! চিৎপুরের বন্ধ রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন
-
বিচ্ছেদে আশান্তি, সিরিয়াল থেকে ছাটাই, ‘বিগ বস’এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি ‘বিতর্কিত’ নায়কের!
-
সরষের মধ্যেই ভূত! মার্কিন সেনার গোপন তথ্য চলে যাচ্ছে ইরানের হাতে, বড় পদক্ষেপ আমেরিকার