দেখতে অবিকল এক রকম। কেশসজ্জা থেকে শুরু করে মুখের গড়ন, গায়ের রং- সবেতেই আশ্চর্য সাদৃশ্য। এমনকী, তাঁর নামের একটি অংশও মিলে যাচ্ছে বিশ্বের ধনীতম ব্যক্তি, এলন মাস্কের (Elon Musk) সঙ্গে। কিন্তু তবুও তিনি মাস্ক নন। তিনি মা জিয়ানপিং। চিনের একজন রন্ধনশিল্পী। বার-বি-কিউ শেফ। আর তাঁরই ছবি-ভিডিও বর্তমানে নেটপাড়ায় ভাইরাল।
কারণ অবশ্যই টেসলা, স্পেসএক্স-এর মতো সংস্থার সিইও-র সঙ্গে তাঁর অবাক করা ‘মিল’। সমাজমাধ্যমের পাতায় পরিচিতি মেলার পাশাপাশি এই চিনা ‘এলন মাস্ক’-এর ছোট্ট রেস্তরাঁতেও অল্প সময়ের মধ্যেই বেড়েছে ক্রেতাদের ভিড়। খাবার খেতে এসে জিয়ানপিং-এর সঙ্গে করমর্দন করা, ছবি-সেলফি তোলা-কোনও কিছুই বাদ পড়ছে না! উত্তর-পশ্চিম চিনের শানসি প্রদেশের টোংচানে রয়েছে জিয়ানপিংয়ের রেস্তোরাঁ। নাম ইলান। জিয়ানপিং আদপে গানসু প্রদেশের বাসিন্দা। তাঁর রেস্তোরাঁর ব্যবসা বর্তমানে ফুলে-ফেঁপে উঠেছে মার্কিন ধনকুবেরের দৌলতে। ‘মাস্কের মতো দেখতে’ বলেই জিয়ানপিংয়ের সঙ্গে দেখা করতে ছুটে ছুটে আসছেন মার্কিন মানুষজন। এমনকী, বিজনেস অফারও পাচ্ছেন বলে জানিয়েছেন তিনি।
আরও পড়ুন:
তিনি মাস্ক নন। তিনি মা জিয়ানপিং। চিনের একজন রন্ধনশিল্পী। বার-বি-কিউ শেফ।
ভাইরাল হওয়া ভিডিওগুলিতে জিয়ানপিংকে মাথা নিচু করে, রেস্তোরাঁয় সকলের সঙ্গে কথা বলতে, করমর্দন করতে দেখা গিয়েছে। নেটপাড়ায় অনেকেই মন্তব্য করেছেন চিনা ‘এলন মাস্ক’কে নিয়ে। কেউ লিখেছেন, “এটা কিন্তু এআই-ভিডিও নয়। আসল।” আবার কেউ লিখেছেন, “চক্রান্ত হয়েছে। মাস্কের যে চিনা ক্লোন রয়েছে, তা তো আগে জানতাম না!”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
জঙ্গলে ঘাঁটি গেড়ে নাশকতার ছক! কাশ্মীরে রাতভর গুলির লড়াইয়ে খতম ২ জইশ জঙ্গি
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?