সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিমানের আসনে বসেই প্যান্ট খুলে ফেলল যুবক। নিমেষেই শুরু হস্তমৈথুন (Masturbate)। একবার নয়। তিন ঘণ্টার যাত্রাপথে কমপক্ষে চারবার একই কাণ্ড ঘটায় সে। যা দেখে রীতিমতো অপ্রস্তুতে পড়ে যান মহিলা যাত্রীরা। ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি গত ২ এপ্রিলের। ওইদিন সিয়াটেল থেকে ফিনিক্সের দিকে যাচ্ছিলেন অ্যান্তেনিও শেরোড ম্যাকগারিটি। ১১এফ আসনে বসে ওই যুবক। ১১ই আসনে বসা মহিলার দাবি, নিজের আসনে বসার পর প্যান্ট নিম্নাঙ্গে বেশ কিছুটা নামিয়ে নেয় সে। এরপর সকলকে যৌনাঙ্গ দেখাতে শুরু করে। কিছুক্ষণ পর হস্তমৈথুন করতেও শুরু করে ওই বিমানযাত্রী। একবার নয়। তিনঘণ্টার যাত্রাপথে কমপক্ষে চারবার একই কাজ করে সে। পরে যদিও ঘুমিয়ে পড়ে।
[আরও পড়ুন: সর্বোচ্চ শাস্তির মেয়াদ পার, ইডি মামলায় জামিন সারদা ও রোজভ্যালি কর্তার]
বিমানের মধ্যে আচমকা সহযাত্রীকে হস্তমৈথুন করতে গিয়ে কার্যত হতচকিত হয়ে যান মহিলা। যুবকের ‘কুকীর্তি’র বেশ কয়েকটি ছবি তুলে নেন তিনি। ভিডিও করা হয়। এরপর ক্রু মেম্বারকে গোটা ঘটনাটি জানান মহিলারা। তাঁদের আসন পরিবর্তন করে দেন বিমানসেবিকারা।
স্কাই হারবার আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযোগ জানান। ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বিমানে বসে হস্তমৈথুনের কথা স্বীকার করে নেয় ওই যুবক। তার দাবি, মহিলা সহযাত্রীদের অনুমতি নিয়ে হস্তমৈথুন করেছে। তবে প্রকাশ্যে হস্তমৈথুনের ফলে মহিলা যাত্রীরা যে কিছুটা অস্বস্তিতে পড়েছিলেন, সে বিষয়ে কোনও সন্দেহ নেই ওই যুবকের। মহিলা সহযাত্রীরা ওই যুবকের অভিযোগ কার্যত উড়িয়ে দিয়েছে। তাঁদের দাবি, মতামত নিয়ে একাজ করেনি যুবক। স্বেচ্ছায় বিমানে বসে হস্তমৈথুন শুরু করে সে।
[আরও পড়ুন: মনোজিতের সঙ্গে বিবাহবিচ্ছেদ বৈশাখীর, ‘মুক্তির স্বাদ পেল’, বলছেন শোভন]
সর্বশেষ খবর
-
বেসরকারি স্কুলের সিকরুমে কন্ডোম! উদ্ধার লক্ষ লক্ষ টাকা, কাঁচরাপাড়ায় ব্যাপক চাঞ্চল্য
-
আইএসএল জয় উদযাপন, শহরে বিশেষ অনুষ্ঠান ‘ইস্টবেঙ্গল উত্তরাধিকার’ সমষ্টির
-
বাড়ির আইনি দখল নিতে গিয়ে আক্রান্ত পুলিশ, হাসপাতালে তালতলার এস আই
-
‘মহান প্রধানমন্ত্রী, জ্ঞানী ব্যক্তি’, ‘দীর্ঘতম’ সময়ের প্রধানমন্ত্রী হওয়ার পর ‘বন্ধু’ মোদিকে শুভেচ্ছা ট্রাম্পের
-
বন্ধ ‘থ্রেট কালচার’, অভয়া কাণ্ডে যুক্তদের সাজা, স্বাস্থ্যমন্ত্রীর চেয়ারে বসে আর কী অঙ্গীকার শারদ্বতের?