সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল মেক্সিকো (Maxico)৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭৷ এই ভয়াবহ কম্পনের ফলে প্রবল ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷
মঙ্গলবার রাতে ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল মেক্সিকো। প্রায় ১ মিনিট ধরে এই ভূমিকম্প হয় বলে জানা যায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৭৷ একক্ষণ ধরে কম্পন অনুভূত হওয়ায় বিশেষ ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে৷ এমনকি সুনামি সতর্কতাও জারি করা হয়েছে৷ মার্কিন জিওলজিক্যাল সার্ভে রিপোর্ট অনুযায়ী, প্রায় ২৩ কিলোমিটার গভীর পর্যন্ত কম্পনের প্রভাব পড়েছে৷ এতটাই তীব্র ছিল কম্পন যে, সুনামি সতর্কতা জারি করা হয়েছে, হন্ডুরাস, এল সালভাদোর ও গুয়াতেমালায়৷ হাওয়া অফিসের সতর্কবার্তা, ভূমিকম্পের উপকেন্দ্র থেকে ১ হাজার কিমি পর্যন্ত সুনামির ঢেউ ভাসিয়ে দিতে পারে৷
[আরও পড়ুন:করোনা থেকেও ‘শিক্ষা’ নিল না চিন, ফের শুরু হল কুকুরের মাংস খাওয়ার মেলা]
বিগত কয়েকদিন ধরেই ভূমিকম্প অনুভূত হচ্ছে বিশ্বের বিভিন্ন স্থানে। গত সপ্তাহে কম্পন অনুভূত হয় নিউজিল্যান্ডেও। গত সপ্তাহ থেকে শুরু করে চলতি সপ্তাহেও ভারতের বিভিন্ন প্রান্তে কম্পন অনুভূত হয়।
[আরও পড়ুন:ত্রিপাক্ষিক বৈঠকেও কাটল না সীমান্ত জট, মধ্যস্থতা ছেড়ে রণে ভঙ্গ দিল রাশিয়া]
সর্বশেষ খবর
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট