সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিরা আত্মগোপন করতে শ্রীলঙ্কার পথে রওনা দিয়েছে! এমনটাই দাবি করছে সে দেশের একাধিক সংবাদমাধ্যম। সূত্রের খবর, ভারতের গোয়ান্দাদের তরফ থেকে ‘বিশেষ তথ্যের’ ভিত্তিতেই কলম্বো বিমানবন্দরে অভিযানে নেমেছে লঙ্কা পুলিশ। চলছে তল্লাশি।
শ্রীলঙ্কার বিমান সংস্থা একটি বিবৃতিতে জানিয়েছে, ‘শনিবার দুপুর ১১টা ৫৯ মিনিটে চেন্নাই থেকে একটি বিমান (ইউএল ১২২) কলম্বোর বান্দারানায়েক আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে। ‘চেন্নাই এরিয়া কন্ট্রোল সেন্টার’-এর তরফ থেকে সতর্ক করা হয়, বিমানটিতে কোনও জঙ্গি লুকিয়ে থাকতে পারে। এরপরই নিরাপত্তারক্ষীরা বিমানটিতে তল্লাশি চালায়।’ সূত্রের খবর, লঙ্কা পুলিশ এবং শ্রীলঙ্কার বায়ুসেনাও এই অভিযানে শামিল ছিল। তবে ‘সন্দেহভাজন’ কোনও ব্যক্তির হদিশ মেলেনি।
এ প্রসঙ্গে লঙ্কা পুলিশের এক মুখপাত্র বলেন, “ভারতের গোয়েন্দাদের তরফ থেকে সতর্ক করা হয়েছিল, চেন্নাই থেকে আগত বিমানটিতে পহেলগাঁও হামলার ছ’জন ‘সন্দেহভাজন’ জঙ্গি রয়েছে। এরপরই আমরা তাল্লাশি চালাই।”
প্রসঙ্গত, পুলওয়ামার পর জম্মু ও কাশ্মীরের মাটিতে সবচেয়ে বড় জঙ্গি হামলার ঘটনা ঘটেছে গত ২২ এপ্রিল। পহেলগাঁওয়ের বৈসারন উপত্যকায় পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। রীতিমতো ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা চালানো হয়েছে বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। স্থানীয় সূত্রের দাবি, জঙ্গিরা এসেছিল সেনার পোশাক পরে। সব মিলিয়ে ৪০ রাউন্ড গুলি চলেছে। মূলত আক্রমণ করা হয় অমুসলিমদের। প্রথমে হামলার দায় নিলেও পরে তা অস্বীকার করে লস্করের ‘ছায়া’ দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট।
সর্বশেষ খবর
-
‘রেল মানচিত্রে জুড়বে গোটা বাংলা’, নবান্নে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকে ‘গ্রিন সিগন্যাল’ শুভেন্দুর
-
উচ্ছিষ্ট ফুল থেকেই তৈরি হবে ধূপবাতি! রাজ্যের উদ্যোগে আশার আলো তারাপীঠ-সহ বীরভূমের বিভিন্ন মন্দিরে
-
কৃষ্ণনগরে হস্টেলের শৌচালয়ে খুদে ছাত্রীর দেহ! খুনের অভিযোগ পরিবারের
-
হতশ্রী ফুটবল! এবার তাজিকিস্তানের কাছেও হার খালিদ জামিলের ভারতের
-
‘যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণাতেই…’, স্বরূপের গ্রেপ্তারির পর স্বস্তিতে ঋত্বিক!