সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ইসলাম (Islam) ধর্মের অপমান ও অধার্মিক কথাবার্তা বলার জের! পাকিস্তানের (Pakistan) এক মুসলিম নাগরিককে ফাঁসির সাজা শোনাল সে দেশের আদালত। সঙ্গে ২৩ বছরের জেল হেফাজত ও প্রায় ১২ লক্ষ টাকা জরিমানাও করা হয়েছে। উল্লেখ্য়, পাকিস্তানে ধর্মের অপমানের অভিযোগে এর আগে একাধিক ব্যক্তিকে পিটিয়ে মেরেছে উন্মত্ত জনতা। বাদ পড়েনি বিদেশি নাগরিকও।
সংবাদ সংস্থা এএফপি সূত্রে খবর, পাকিস্তানের উত্তর পশ্চিম প্রান্তের বাসিন্দা সৈয়দ মহম্মদ জিসান। তাঁর বিরুদ্ধে হোয়াটসঅ্যাপে অধার্মিক বার্তা দেওয়া, ধর্ম সংক্রান্ত অপমানজনক কথাবার্তা বলার অভিযোগ ওঠে। পাঞ্জাব প্রদেশের তালাগাং এলাকার বাসিন্দা মহম্মদ সৈয়দ তদন্তকারী সংস্থার কাছে জিসানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। জিসানের বিরুদ্ধে বৈদ্যুতিন অপরাধ দমন ও সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। এরপরই জিসানের ফোন বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়। সেই তথ্যের ভিত্তিতে মামলা পেশোয়ার আদালত শুক্রবার সাজা ঘোষণা করে।
[আরও পড়ুন: বিজেপির ফিল্ম ফেস্টিভ্যালেও বাদ মিঠুন! ভয়ানক ক্ষুব্ধ তারকা ঘনিষ্ঠরা]
পেশোয়ার আদালতের বিচারপতি জিসানকে ফাঁসির সাজা দেন। সঙ্গে লক্ষাধিক টাকার জরিমানা ও জেলের সাজাও দিয়েছেন। যদিও এর বিরুদ্ধে উচ্চতর আদালতে আবেদন জানাতে পারেন। যদিও এই প্রথম নয়, আর আগেও ইসলাম ধর্মের অপমানের অভিযোগে একাধিক পাক নাগরিককে গণপ্রহারে প্রাণ হারাতে হয়েছে। বিদেশি নাগরিককে ফাঁসির সাজা দিয়েছে পাক আদালত।
[আরও পড়ুন: বিজেপির ফিল্ম ফেস্টিভ্যালেও বাদ মিঠুন! ভয়ানক ক্ষুব্ধ তারকা ঘনিষ্ঠরা]
সর্বশেষ খবর
-
বাথরুমে চিরকুটে লেখা বার্তা! বোমাতঙ্ক কলকাতা থেকে গোরক্ষপুরগামী বিমানে, শোরগোল দমদম বিমানবন্দরে
-
‘বিপজ্জনক’ নোটিস সত্ত্বেও ছিল না সতর্কতা! শোভাবাজারে হুড়মুড়িয়ে ভাঙল পুরনো বাড়ি, উদ্ধার ২
-
ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডের জল গড়াল ‘সুপ্রিম’ দরবারে! হাই কোর্টের হস্তক্ষেপ না পেয়ে শীর্ষ আদালতে অভিষেকরা
-
অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেপ্তার, ফিল্মি কায়দায় মুর্শিদাবাদে পুলিশের গাড়ি থেকে চম্পট ২ বাংলাদেশির!
-
জন্মদিনেই অভিষেকের কান ধরে ওঠবসের ভিডিও পোস্ট গুরু যুবরাজের, কেন শাস্তি পেলেন?