সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বড়সড় ধাক্কা খেল জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। আফগান নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে খতম হয়েছে দলটির শীর্ষ নেতা শেখ খালিদ হাক্কানি।
সদ্য এক বিবৃতি প্রকাশ করে টিটিপি জানিয়েছে, গত ৩১ জানুয়ারি কাবুলের কাছে নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে খালিদ হাক্কানি। তার সঙ্গে প্রাণ হারিয়েছে সহযোগী কারি সইফুল্লা পেশাওয়ারিও। তবে, এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেয়নি আফগানিস্তান ও পাকিস্তানের সেনা। বিশ্লেষকদের মতে, আফগানিস্তান ও পাকিস্তানে খালিদের নেতৃত্বেই অপারেশন চলত। তার মৃত্যুতে বড়সড় ধাক্কা খেয়েছে টিটিপি। এছাড়াও, দলের অন্দরেই ফের ক্ষমতার লড়াই শুরু হতে পারে বলেও মনে করা হচ্ছে।
২০০৭ সালে লাল মসজিদ পাক সেনার অপারেশনের পর তালিবান জঙ্গি সংগঠনে নাম লেখায় হক্কানি। ওই ঘটনার সময় মাদ্রাসার ছাত্র হক্কানির বয়স ছিল ২০ বছর। মসজিদগুলি থেকে সশস্ত্র তালিবান জঙ্গিদের বিতাড়নে ওই অভিযান চালানো হয়েছিল প্রাক্তন পাক প্রেসিডেন্ট পারভেজ মুশারফের নির্দেশে। এদিকে, দ্রুত তালিবান প্রধান বৈতুল্লাহ মেহসুদের ঘনিষ্ঠ হয়ে ওঠে খালিদ। ২০০৯ সালে মার্কিন ড্রোন হামলায় নিহত হয় মাসুদ। পরবর্তী টিটিপি প্রধান হাকিমুল্লাহ মেহসুদেরও ঘনিষ্ঠ ছিল এই হক্কানি। মার্কিন ড্রোন হামলায় ২০১৩ সালে মেহসুদ নিহত হওয়ার আগে পর্যন্ত এই সম্পর্ক অটুট ছিল।
উল্লেখ্য, কয়কদিন আগেই ইয়েমেনে মার্কিন ড্রোনের আক্রমণে খতম হয়েছে আরব অঞ্চল (AQAP)-র শীর্ষ আল কায়দা নেতা কাসিম আল-রিমি। কুখ্যাত এই জঙ্গির নেতৃত্বে আরব অঞ্চলের আল কায়দা জঙ্গিরা প্রচুর নাশকতামূলক ঘটনা ঘটিয়েছে। এর জেরে প্রচুর সাধারণ মানুষের পাশাপাশি অনেক মার্কিন সেনারও মৃত্যু হয়েছে। আমেরিকার বিরুদ্ধেও অনেক ষড়যন্ত্র করেছে সে। দীর্ঘদিন ধরেই ওই কুখ্যাত জঙ্গিকে খতম করার চেষ্টা চলছিল। অবশেষে তা সম্পন্ন হয়েছে। এই ঘটনার ফলে আরব অঞ্চলে থাকা আল কায়দার সংগঠন প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
[আরও পড়ুন: ‘আমার নাম জপলেই মিলবে আরোগ্য’, করোনা তাড়াতে দাওয়াই নিত্যানন্দের]
সর্বশেষ খবর
-
‘রা’ বললেই পরম আনন্দ, ‘ধা’-তে ধাবিত কৃষ্ণ! গৌড়ীয় মঠে ১০৭তম রাধাষ্টমী মহোৎসব
-
হাসিনার প্রত্যাবর্তন থেকে মক্কা চুক্তি, বহু প্রশ্ন উত্তরহীন ভেসে বেড়াচ্ছে বাংলাদেশে
-
কমিশনে ঝুলে প্রতীক সিদ্ধান্ত, শিয়রে উপনির্বাচন! ঋত শিবিরের ১০ তৃণমূূল বিধায়ককে চিঠি স্পিকারের
-
পঁচাত্তরেও ত্বক চাই টানটান! বাড়ি বেচে, সারাজীবনের সঞ্চয় উড়িয়ে পার্লারে ৪ কোটি বিল মেটালেন বৃদ্ধা
-
সাগরে ভারতের রণতরীতে ধাক্কা পাক যুদ্ধ জাহাজের! ইসলামাবাদের রাষ্ট্রদূতকে তলব ‘ক্ষুব্ধ’ দিল্লির