Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ আষাঢ় ১৪৩৩
  • সোমবার
  • ৬ জুলাই ২০২৬

রমজানে কাফেরদের রক্তে লাল হোক কাশ্মীর, হুঙ্কার জেইউডি’র

ঘুঁটি সাজাচ্ছে মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০১৮, ১৪:৩২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ৮, ২০১৮, ১৪:৩২

options
link
রমজানে কাফেরদের রক্তে লাল হোক কাশ্মীর, হুঙ্কার জেইউডি’র zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্মের নামে বিষ ছড়াল জামাত-উদ-দাওয়া (জেইউডি)। পবিত্র রমজানে, কাফেরদের রক্তে কাশ্মীরের জমি লাল করার হুঙ্কার দিল পাক জঙ্গি সংগঠনটি। ধর্মের নামে ফের ভারতকে ক্ষতবিক্ষত করতে ঘুঁটি সাজাচ্ছে মুম্বই হামলার মূলচক্রী হাফিজ সইদ।

[নরেন্দ্র মোদিকে খুনের হুমকি হাফিজ সইদের, বিরোধীদের সঙ্গে তুলনা বিজেপির]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

শুক্রবার পাক অধিকৃত কাশ্মীরে ভারতের বিরুদ্ধে বিষ উগরে দেয় জেইউডি নেতা মৌলানা বশির আহমেদ খাকি। রমজানের পবিত্রতা কলুষিত করে নমাজের পর মুসলিম যুবকদের জেহাদে যোগ দেওয়ার আহ্বান জানায় সে। ওই ভণ্ড মৌলবি বলে, “পবিত্র রমজান মাসই জেহাদ ঘোষণার সঠিক সময়। এই পবিত্র মাসেই কাফেরদের হত্যা করা হোক। জেহাদে শহিদ হলে মুখের সামনেই খুলে যাবে স্বর্গের দ্বার। কাশ্মীরে ভারতীয় কাফেরদের বিরুদ্ধে জেহাদ চালিয়ে যাচ্ছি আমরা। ওই দেশকে শেষ করতেই হবে।” উল্লেখ্য, পাকিস্তানে জেইউডি নাম নিয়ে কাজ চালায় লস্কর-ই-তৈবা। ভারতে জেহাদিদের অনুপ্রবেশে মদত দেয় সংগঠনটি।

রাওয়ালকোটে নমাজের পর ওই জঙ্গি নেতা বলে, “ভারত ও আমেরিকায় একদিন ইসলামের ধ্বজা উড়বে। তার জন্য প্রত্যেক মা-বাবার উচিত সন্তানকে জেহাদে যোগ দিতে উৎসাহিত করা।” মুজাহিদদের জন্য অর্থ ও খাবার দান করার আবেদনও জানায় সে। হাফিজ সইদের নির্দেশেই এই বার্তা দিয়েছে বলেও জানায় আহমেদ খাকি। পাক প্রশাসনের নাকের ডগায় এহেন ভাষণে ওই দেশটির আসল চেহারা ফের প্রকাশ্যে এল। সন্ত্রাসবাদ নিয়ে পাকিস্তানের দু’মুখো নীতির ফলেই ফুলেফেঁপে উঠছে লস্করের মতো জঙ্গি সংগঠনগুলি।

প্রসঙ্গত, মুম্বই হামলার মূলচক্রী জঙ্গি সইদ। আন্তর্জাতিক চাপে তাকে জঙ্গি ঘোষণা করে পাকিস্তান। অনেকদিন থেকেই রাষ্ট্রসংঘে হাফিজ সইদকে জঙ্গি তকমা দেওয়ার জন্য সওয়াল করছে ভারত ও আমেরিকা। মুম্বই হামলার মূলচক্রীকে বাগে আনতে ইসলামাবাদের এমনই পরিস্থিতিতে পাক আদালতের রায়ে বেকায়দায় দিল্লি। উল্লেখ্য, ভারতের বিরুদ্ধে হাফিজের কাঁধে বন্দুক রেখেই ছায়াযুদ্ধ চালাচ্ছে পাকিস্তান। ফলে তাকে বাঁচানোর সমস্ত চেষ্টাই যে করবে সে দেশ তা সর্বজনবিদিত। গণতন্ত্রের মুখোশের আড়ালে পাকিস্তানে চলে ‘সন্ত্রাসতন্ত্র’।

[জঙ্গি হাফিজ সইদকে বাঁচাতে এবার আসরে জিনপিংয়ের চিন]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.