Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৩২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • মঙ্গলবার
  • ১৬ জুন ২০২৬
PM Modi

স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি, ‘এই সম্মান ১৪০ কোটি ভারতীয়র’, আপ্লুত প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের সঙ্গে রাষ্ট্রীয় সম্মান যেন সমার্থক হয়ে গিয়েছে। এই নিয়ে মোট ৩৩টি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী, তাঁর ১২ বছরের কার্যকালে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১০:২২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুন ১৬, ২০২৬, ১০:২২

options
link
স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত মোদি, ‘এই সম্মান ১৪০ কোটি ভারতীয়র’, আপ্লুত প্রধানমন্ত্রী zoom
মোদির হাতে তুলে দেওয়া হল সেদেশের সর্বোচ্চ সম্মান 'দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)'।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিদেশ সফরের সঙ্গে রাষ্ট্রীয় সম্মান যেন সমার্থক হয়ে গিয়েছে। বর্তমানে তিনি রয়েছেন স্লোভাকিয়া সফরে। প্রধানমন্ত্রীকে সেদেশে বরণ করে নেওয়া হয় রুটি ও লবণ দিয়ে। এবার মোদির হাতে তুলে দেওয়া হল সেদেশের সর্বোচ্চ সম্মান ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’। এই নিয়ে মোট ৩৩টি আন্তর্জাতিক সম্মানে ভূষিত হলেন প্রধানমন্ত্রী, তাঁর ১২ বছরের কার্যকালে।

গত ১২ বছর ধরে তিনি রয়েছেন প্রধানমন্ত্রীর কুর্সিতে। রাষ্ট্রপ্রধান হিসাবে একের পর এক দেশে সফর করেছেন। সেসব দেশে বিরাট সম্মান পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একাধিক দেশের সর্বোচ্চ সম্মান তুলে দেওয়া হয়েছে তাঁর হাতে। শুরুটা হয়েছিল ২০১৬ সালে সৌদি আরবের সর্বোচ্চ নাগরিক সম্মান ‘কিং আব্দুল আজিজ সাশ’-এর মাধ্যমে। তার দু’বছর পর ‘গ্র্যান্ড কলার অফ দ্য স্টেট অফ প্যালেস্টাইন’ সম্মান তুলে দেওয়া হয় প্রধানমন্ত্রীর হাতে। ২০১৯ সালে সংযুক্ত আরব আমিরশাহির সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ জায়েদ’ প্রদান করা হয় ভারতের প্রধানমন্ত্রীকে। একই দিনে বাহরাইনের ‘কিং হামাদ অর্ডার অফ দ্য রেনেসাঁ’ সম্মান পান তিনি।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান ‘অর্ডার অফ সেন্ট অ্যান্ড্রু দ্য অ্যাপোসল’, মার্কিন যুক্তরাষ্ট্রের ‘লিজিয়ন অফ মেরিট’ থেকে শুরু করে ফ্রান্সের ‘গ্র্যান্ড ক্রস অফ দ্য লিজিয়ন অফ অনার’, গায়ানার ‘অর্ডার অফ এক্সিলেন্স’-সবই পেয়েছেন মোদি। বিশ্বের প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে ইথিওপিয়ার সর্বোচ্চ সম্মানে ভূষিত হন মোদি। চলতি বছর এই নিয়ে তৃতীয় সম্মান পেলেন তিনি। ইজরায়েলের ‘মেডেল অফ দ্য কেনেসেট’ এবং সুইডেনের ‘রয়্যাল অর্ডার অফ পোলার স্টার’ পেয়েছিলেন। এবার তাঁর মুকুটে যোগ হল স্লোভাকিয়ার সর্বোচ্চ সম্মান।

নতুন সম্মান পেয়ে এক্স হ্যান্ডেলে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। লিখেছেন, ‘বাতিস্লাভায় ‘দ্য অর্ডার অফ দ্য হোয়াইট ডবল ক্রস (ফার্স্ট ক্লাস)’ পেয়ে আমি সম্মানিত। স্লোভাকিয়ার মানুষ এবং সরকারকে কৃতজ্ঞতা জানাই। তবে এই সম্মান ভারতের ১৪০ কোটি মানুষের জন্য়। ভারত এবং স্লোভাকিয়ার বন্ধুত্বের কাছে আমার এই সম্মান উৎসর্গ করলাম।’ উল্লেখ্য, ভারতের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসাবে একটানা সবচেয়ে বেশিদিন পদে থাকার নজির গড়েছেন মোদি। তারপরই গিয়েছেন বিদেশ সফরে।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.