সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিজেপি যেটাকে হিন্দুত্ব বলে, সেটা আসলে উগ্রতা। এর সঙ্গে প্রকৃত হিন্দুত্বের কোনও সম্পর্ক নেই। প্যারিসে বসে শাসক শিবিরকে তোপ দাগলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁর দাবি, ভোটে জেতার জন্য বিজেপি সব করতে পারে। তার সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই।
এই মুহূর্তে ইউরোপ সফরে রয়েছেন রাহুল। প্যারিসে বসে এক সাংবাদিক বৈঠকে কংগ্রেস (Congress) নেতা বলেন,”বিজেপির সঙ্গে প্রকৃত হিন্দুত্বের কোনও সম্পর্ক নেই। বিজেপি ক্ষমতা দখলের জন্যই সবকিছু করে। ওরা চায় জাতপাতের ভিত্তিতে সামান্য কিছু মানুষের হাতে ক্ষমতা কুক্ষিগত থাক।” রাহুলের অভিযোগ, বিজেপি ক্ষমতা দখলের জন্য দুর্বলদের উপর সবরকম অত্যাচার করতে পারে।
[আরও পড়ুন: জি-২০ সম্মেলনে জল ঢালল বৃষ্টি! ‘উন্নয়ন সাঁতার কাটছে’, কটাক্ষ বিরোধীদের]
রাহুলের বক্তব্য,”উগ্র হিন্দুত্ববাদের সঙ্গে হিন্দু ধর্মের কোনও সম্পর্ক নেই। আমি একাধিকবার গীতা পড়েছি। কোনও হিন্দু ধর্মগ্রন্থে লেখা নেই যে ধর্মের জন্য দুর্বলদের উপর অত্যাচার করতে হবে। ভারতের যে জাতপাত প্রথা আছে, সেটা বজায় রাখার জন্য ওরা সবকিছু করতে পারে।” রাহুলের অভিযোগ, বিজেপির উগ্রতার জন্যই দেশের সব স্বশাসিত সংস্থা আজ বিপদে। এমনকী তাঁর উপরেও আক্রমণ হয়েছে।
[আরও পড়ুন: বাইডেনের কনভয়ের গাড়ি ঢুকে পড়ল সৌদি প্রিন্সের হোটেলে, নিরাপত্তা নিয়ে হুলস্থুল]
আসলে হিন্দুত্ব যে লোকসভা নির্বাচনে বিজেপির (BJP) সবচেয়ে বড় অস্ত্র, সেটা ভালমতোই জানেন রাহুল গান্ধী। সেকারণেই বিজেপির হিন্দুত্বের মিথ ভাঙতে চাইছেন তিনি। একটা সময় তাঁকে নরম হিন্দুত্বের পন্থা নিতে দেখা গিয়েছিল। কিন্তু তাতে বিশেষ সুবিধা হয়নি। এবার তিনি বিজেপির হিন্দুত্ব এবং আসল হিন্দুত্বের মধ্যে পার্থক্য বোঝানোর চেষ্টা করে চলেছেন।
সর্বশেষ খবর
-
নিজের ব্যানার-পোস্টার নিজেই খুললেন মন্ত্রী শংকর, শিলিগুড়িকে সাজাতে অভিনব উদ্যোগ
-
‘শুধু অন্তর্বাস পরে একশো পুরুষের সামনে’, শুটিংয়ে বিভীষিকাময় অভিজ্ঞতা দিয়া মির্জার
-
পুজোর আগে ঝরঝরে হতে চান? কড়া ডায়েট নয়, এই ১০ অভ্যাসেই বাজিমাত!
-
তিন সপ্তাহে ৬০ সদ্যোজাতের মৃত্যু, মালদহ মেডিক্যালে তদন্তে স্বাস্থ্য দপ্তরের বিশেষজ্ঞ কমিটি
-
‘বউদির সঙ্গেই থাকব’, স্ত্রীর গলা কেটে খাটের তলায় রাখল যুবক! তারপর…