Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Canada

‘আমাদের দেশ থেকে দূর হন’, কানাডার ব্যস্ত রাস্তায় শিখ বৃদ্ধকে হেনস্তা, বৈষম্যমূলক কটুক্তি

এবার কানাডায় বর্ণবিদ্বেষের শিকার শিখ বৃদ্ধ। প্রকাশ্য রাস্তায় ভারতীয় বংশোদ্ভূত ওই বৃদ্ধের উপর হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৬:৫৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৬:৫৫

options
link
‘আমাদের দেশ থেকে দূর হন’, কানাডার ব্যস্ত রাস্তায় শিখ বৃদ্ধকে হেনস্তা, বৈষম্যমূলক কটুক্তি zoom
শিখ বৃদ্ধের উপর হামলার মুহূর্ত।
Advertisement

এবার কানাডায় (Canada) বর্ণবিদ্বেষের শিকার শিখ বৃদ্ধ। প্রকাশ্য রাস্তায় ভারতীয় বংশোদ্ভূত ওই বৃদ্ধের উপর হামলার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। ঘটনার জেরে অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জানানো হয়েছে, এই ঘটনা অন্দরের ঘৃণা ছড়ানোর চেষ্টা। শক্ত হাতে এই ধরনের পরিস্থিতির মোকাবিলা করা হবে বলে জানিয়েছে প্রশাসন।

জানা গিয়েছে, এই ঘটনা ঘটেছে গত ২২ এপ্রিল কানাডার অন্টারিওর উডস্টক এলাকায়। পুলিশ জানিয়েছে, রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন ওই শিখ বৃদ্ধ। সেই সময় এক যুবক তাঁর পথ আটকান এবং বর্ণবিদ্বেষ মূলক গালিগালাজ করেন। হুমকি দিয়ে বলেন, ‘আমাদের দেশ থেকে দূর হয়ে যাও। তোমরা এখানে থাকার যোগ্য নও।’ এরপর ধাক্কা দেওয়া হয় ওই বৃদ্ধকে। ভিডিওতে দেখা যাচ্ছে, একবার নয়, একাধিকবার ওই বৃদ্ধকে ধাক্কা দেওয়া হয়। কোনও রকম উসকানি ছাড়াই চলে এই হেনস্তা ও বর্ণ বিদ্বেষমূলক মন্তব্য।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এক যুবক বৃদ্ধের পথ আটকান এবং বর্ণবিদ্বেষমূলক গালিগালাজ করেন। হুমকি দিয়ে বলেন, ‘আমাদের দেশ থেকে দূর হয়ে যাও। তোমরা এখানে থাকার যোগ্য নও।’

পুলিশের তরফে জানানো হয়েছে, এই ঘটনায় বৃদ্ধ শারীরিকভাবে আহত হননি ঠিকই, তবে বিদ্বেষমূলক এহেন আচরণ রুখতে কড়া পদক্ষেপ করা হয়েছে। অভিযুক্তকে হেফাজতে নেওয়ার পাশাপাশি একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, দেশে এই ধরনের ঘৃণামূলক অপরাধের কোনও স্থান নেই। এই ধরনের আচরণকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

পাশাপাশি পুলিশের কাছে জনসাধারণের কাছে আবেদন জানানো হয়েছে, যদি কেউ এই ধরনের কোনও ঘটনা প্রত্যক্ষ করেন বা এর শিকার হন, তবে অবিলম্বে পুলিশকে জানান। ওয়ার্ল্ড শিখ অর্গানাইজেশন এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে এই ধরনের আচরণ কোনওভাবেই মেনে নেওয়া যায় না। তাদের দাবি, এই ধরনের ঘটনা রুখতে সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার প্রয়োজন রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.