শুনেছিলাম ভূতের ভয়ে পেলে নাকি ঠাকুরের নাম করতে হয়৷ তবে নাকি ভূত ভয় পায়! কিন্তু এই ঘটনা প্রকাশ্যে আসার পর সন্দেহ হচ্ছে আদৌ ভূত ভগবানকে ভয় পায় কিনা৷ কারণ সদ্য এক ভিডিও ফুটেজে দেখা গিয়েছে এক অশরীরী পবিত্র বাইবেলের পাতা উল্টোচ্ছে এবং মাঝেমধ্যেই বাইবেলের কিছু পৃষ্ঠা পুড়ে যাচ্ছে৷
এমন এক অদ্ভুত ভিডিও ফুটেজ প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে সর্বত্র৷ দেখা গিয়েছে নিজে থেকেই বাইবেলের পাতা উল্টে যাচ্ছে৷ ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে মাঝেমধ্যেই পবিত্র বাইবেলের কিছু পৃষ্ঠা পুড়ে যাচ্ছে৷ কেন এমন ঘটনা ঘটছে, তার কোনও ব্যাখ্যা পাননি প্যারানর্মাল বিশেষজ্ঞরা! যুক্তিগত ব্যাখ্যা হিসাবে হাওয়ায় পৃষ্ঠা উড়ে যাওয়ার তথ্যকে কোনওরকমে প্রমাণ করতে পারলেও বাইবেলে আগুন লেগে যাওয়ার ঘটনাটির কোনও ব্যাখ্যা পাচ্ছেন না বিশেষজ্ঞরা৷
শুধু পুড়ে যাওয়া বাইবেলের দৃশ্য এটুকু বুঝিয়ে দিয়েছে তথাকথিত ভূত বা অশরীরী ঈশ্বরকে ভয় পায় না!
সর্বশেষ খবর
-
‘বিচ্ছেদ যন্ত্রণা ভুলে…’, ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই ‘বিগ বস’ প্রতিযোগী ইশাকে পরামর্শ সলমনের!
-
‘বিরোধীরা জিতলে রাহুল প্রধানমন্ত্রিত্বের পদ দাবি করতেই পারেন’, মন্তব্য সিপিএমের সাধারণ সম্পাদকের
-
পুজোর আগেই সুখবর! হাসিনা কাঁটা সরিয়ে চালু হচ্ছে ঢাকা-কলকাতা মৈত্রী, বন্ধন এক্সপ্রেস
-
মিষ্টি কারখানায় কিলবিল করছে আরশোলা, ছত্রাকে ভরা মোমো! দুর্গাপুরে খাবারের দোকানে শিকেয় স্বাস্থ্যবিধি
-
জ্ঞান মঞ্চে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, শিক্ষক দিবসে দুই বিশিষ্ট শিক্ষককে সম্মানিত করল শ্যাম সুন্দর জুয়েলার্স