সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্টিভ জোবস মোটেও আইফোন আবিষ্কার করেননি, ডিজাইন করেছেন মাত্র৷ এমনটাই দাবি করেছেন মার্কিন কংগ্রেসের প্রতিনিধি ন্যান্সি পেলোসি৷ ন্যান্সির মতে ডিজিটাল ক্যামেরা, মোবাইল স্ক্রিন থেকে ওয়্যারলেস ডেটা সবই যুক্তরাষ্ট্রীয় গবেষণার ফল৷ জোবস সবকিছুকে আইফোনের মধ্যে স্মার্টভাবে ডিজাইন করেছেন মাত্র৷
নিজের বক্তব্য রাখতে গিয়ে নিজেই একাধিক ভুল করে বসেন ন্যান্সি৷ এলসিডি স্ক্রিনকে বলে বসেন এলএলডি৷ এমনকি নিজের বক্তব্যের উৎস হিসেবে আমেরিকান অ্যাসোসিয়েশন ফর দ্য অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স-এর নাম উল্লেখ করেন ন্যান্সি৷ কিন্তু, পরে সেই প্রতিষ্ঠানের তরফে বিবৃতি জারি করা হয়, পেলোসির মন্তব্যের আধার আসলে অ্যাসোসিয়েশন অফ আমেরিকান ইউনিভার্সিটিজ-এর এক ইনফোগ্রাফিক পেপার৷
আইফোন-এর কথা বললেই হামেশাই উঠে আসে স্টিভ জোবস-এর নাম৷ মার্কিন মুলুকে সবচেয়ে জনপ্রিয় অ্যাপল-এর পণ্য৷ তবে, ন্যান্সির এই মন্তব্যে সেই নামের পাশে একটু হলেও প্রশ্ন চিহ্ন রেখে দিল৷ এমনটাই অভিমত বিশেষজ্ঞদের৷
সর্বশেষ খবর
-
‘আত্মহত্যা’ই কি করেছেন আশিস? খতিয়ে দেখার বার্তা অগ্নিমিত্রার
-
‘ছেড়েছিলেন মমতার সঙ্গ, কেউ ব্ল্যাকমেল করতে পারে’, আশিসের মৃত্যুতে তদন্তের আশ্বাস মুখ্যমন্ত্রীর
-
৩ লক্ষ খরচে ঘাড়ে জটিল অস্ত্রোপচার অভিনেত্রীর, ঘণ্টার পর ঘণ্টা ফোন ঘাটলে বিপদ হতে পারে আপনারও
-
বাঁকুড়ায় সিজেপি সমর্থকের বাড়িতে হামলায় মৃত্যু বাবার, ‘আইনি ব্যবস্থা নিয়েছি’, বললেন মুখ্যমন্ত্রী
-
সোনা দিয়ে রূপচর্চা! হুজুগে ‘২৪ ক্যারাট গোল্ড সিরাম’ কিনেছেন? ছোট্ট ভুলে হতে পারে বিরাট ক্ষতি