সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একাধিক ইস্যুতে ভারত-পাকিস্তানের সম্পর্ক প্রায় তলানিতে ঠেকেছে৷ বৈরিতার মাঝেও অটুট এক ভারতীয় এবং পাকিস্তানি নাগরিকের সম্পর্ক৷ প্রেম তাঁদের বেঁধে রেখেছে এক সুতোয়৷ কখন যে সমকামী সম্পর্কের বয়স বছর পেরল, তা বুঝতেও পারেননি এই যুগল৷ বর্ষপূর্তিতে তাঁদের ফটোশুটের ছবি এখন নেটদুনিয়ায় ভাইরাল৷ তাঁদের দৃঢ়তা, সাহসিকতা, ভালবাসা নেটদুনিয়ায় প্রশংসা কুড়োচ্ছে৷
[আরও পড়ুন: বেজিংয়ের রেস্তরাঁ থেকে আরবি শব্দ ও ইসলামিক প্রতীক সরানোর নির্দেশ চিনের]
বছরখানেক আগে ভারতীয় বংশোদ্ভূত অঞ্জলি চক্র এবং পাকিস্তানি তরুণী সুনদাস মালিকের দেখা হয়। একে অন্যের হৃদয়ে দোলা লাগিয়েছিল সেদিনই৷ এরপর প্রেমে পড়া, একসঙ্গে পথ চলার সংকল্প৷ সেই শুরু৷
পরিবারের আপত্তি ছিল প্রথমে৷ তবে পরে মেনে নেন৷ তারপর আর পিছু ফিরে তাকাননি৷ একসঙ্গে দু’জনেই নিউইয়র্কে থাকতে শুরু করেন৷ চড়াই-উতরাই পেরিয়ে সম্পর্কের বয়স এক বছর হয়েছে৷ বর্ষপূর্তির বিশেষ ফোটোশুট করান অঞ্জলি এবং সুনদাস৷ ‘এ নিউইয়র্ক লাভস্টোরি’ নামে সম্প্রতি যুগলের ছবিগুলি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন চিত্রগ্রাহক৷ তা ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই৷ ওই ছবিতে সাবেকি পোশাকেই দেখা গিয়েছে তাঁদের। একজন পরেছেন লাল লেহেঙ্গা, অপরজনের পরনে হলুদ রংয়ের লেহেঙ্গায়৷ কখনও বৃষ্টি ভেজা মাটিতে ছাতার নিচে দাঁড়িয়ে পোজ দিয়েছেন দু’জনে৷ ছবি তোলার জন্য একে অপরের চোখের দিকে তাকিয়ে প্রেমের জোয়ারে ভেসে গিয়েছেন৷ আবার ঠোঁটে ঠোঁট রেখেও ছবি তুলেছেন।
A New York Love Story pic.twitter.com/nve9ToKg9y
— Sarowar (@Sarowarrrr) July 28, 2019
অঞ্জলি এবং সুনদাস ছবিগুলি নিজেদের ইনস্টাগ্রামে শেয়ার করেন৷ সোশ্যাল মিডিয়ায় অঞ্জলি জানিয়েছেন, ‘‘গত বছরের জুলাইতে একে অপরের ঘনিষ্ঠ হয়ে যাই৷ একে তো আমাদের ধর্ম আলাদা৷ তার উপর আবার একজন ভারতীয় এবং অপরজন পাকিস্তানের নাগরিক৷ আমাদের সমকামী সম্পর্কের কথা জানাজানি হলে কী হবে, তা নিয়ে সর্বদা ভয়ে ভয়ে থাকতাম। প্রথম প্রথম ফাঁকা রাস্তায় হাত ধরে হাঁটতাম আমরা৷ তবে অফিস বা চেনা লোকজনের সামনে সুনদাসের হাত ছেড়ে দিতাম৷ সম্পর্কের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরাও সাহসী হই৷ বাড়ির লোকজনকে সম্পর্কের কথা জানাই৷ বর্তমানে পরিস্থিতি বেশ স্বাভাবিক৷ একে অপরের সঙ্গে এভাবেই দিন কাটাতে চাই আমরা৷’’
Happy anniversary to the girl who taught me how to love & be loved ❤️ pic.twitter.com/zm5sAhqIxP
— Anjali C. (@anj3llyfish) July 31, 2019
সমকামী ওই যুগলের প্রেমের ছবি আপাতত লাইক, কমেন্টের জোয়ারে ভাসছে৷ তাঁদের সম্পর্কের বয়স আরও বাড়ুক, বাড়ুক ভালবাসাও৷ এই শুভকামনাই করছেন নেটিজেনরা৷
সর্বশেষ খবর
-
নারী স্বনির্ভরতায় দিশা দেখাবে পাটজাত পণ্য, হাতে-কলমে প্রশিক্ষণ শুরু বালুরঘাটে
-
২ সপ্তাহ ধরে পেটে তীব্র যন্ত্রণা! মীরা ভট্টাচার্যের জন্য মেডিক্যাল বোর্ড, কেমন আছেন বুদ্ধজায়া?
-
মমতা আমলে তৈরি হওয়া কর্মতীর্থেও দুর্নীতি! ক্যাগ রিপোর্ট সামনে আসতেই চাঞ্চল্য বীরভূমে
-
অন্তঃসত্ত্বার পেটে ‘সন্তানের মুখ’, খাচ্ছে ডাব! কমেন্টে হবু মাকে ডাক্তার দেখানোর পরামর্শ নেটদুনিয়ার
-
ভিখারি সেজে ৮ ঘণ্টায় উপার্জন ৪০০০! ইউটিউবারের কীর্তিতে নেটজগতে বিতর্ক