সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকায় চলছে নজিরবিহীন সংঘাত! একদিকে সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, অন্যদিকে আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ৷ দুই পক্ষের মধ্যে এমন চরম তরজা অতীতে কবে দেখা গিয়েছে, মনে করতে পারছেন না অনেকেই৷
মার্কিন প্রেসিডেন্সিয়াল নির্বাচনে রাশিয়ার সাহায্যে জিতেছেন ট্রাম্প, সিআইএ-র তোলা এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট৷ কিন্তু সিআইএ-ও তাদের যুক্তিতে অনড়৷ গত শুক্রবার ওয়াশিংটন পোস্টে এক প্রতিবেদনে দাবি করা হয়, সিআইএ জানতে পেরেছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক কারচুপি হয়েছে৷ নির্বাচনে ট্রাম্পকে জেতাতে হস্তক্ষেপ করেছে রাশিয়া৷
পাল্টা ট্রাম্প প্রশ্ন তোলেন, ১৬টি গোয়েন্দা সংস্থার নজরদারি সত্ত্বেও কীভাবে সাইবার জালিয়াতি চালাতে পারে রাশিয়া? পাশাপাশি, সিআইএ-র যাবতীয় অভিযোগ নস্যাত করেছে দিয়েছেন ট্রাম্প ও তাঁর সহযোগীরা৷ এমনকী, ইরাক যে গণহত্যা চালাতে অস্ত্র মজুত করেছে, সেই তথ্যও উড়িয়ে দিয়েছেন তিনি৷ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন ছাড়া আর কোনও মার্কিন শীর্ষ প্রশাসকের সঙ্গে সরকারি গোয়েন্দা সংস্থার সংঘাত আগে দেখা যায়নি৷ এই সংঘাতের শেষ কোথায়, জানতে চাইছেন পেন্টাগনের শীর্ষ কর্তারা!
(ট্রাম্পের জয়ের পিছনে হাত রয়েছে রাশিয়ার: সিআইএ)
সর্বশেষ খবর
-
হাতে আর ৯ ম্যাচ, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য কী অঙ্ক গিল-গম্ভীরের টিম ইন্ডিয়ার?
-
জাতির উদ্দেশে ভাষণের আগে বাজল ‘বন্দে মাতরম’, রাষ্ট্রপতির মুখেও ‘বিভাজন বিভীষিকা’!
-
থেঁতলে গিয়েছে খুলি, সাঁকরাইলে বৃদ্ধার রহস্যমৃত্যু! ঝোপের ধারে লাশ দেখে থ পুলিশও
-
ভারতীয় বায়ুসেনার অসামান্য বীরগাথা ‘অপারেশন সফেদ সাগর’, পড়ুন রিভিউ
-
শ্রুতি হাসানের মতো বিড়ালে অ্যালার্জি? এই লক্ষণ দেখলেই সতর্ক হোন