Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
সৌদি

দুই ভারতীয় যুবককে শিরশ্ছেদের শাস্তি সৌদিতে, অন্ধকারে নয়াদিল্লি

সৌদির আইন অনুযায়ী, দেহও পাঠানো হবে না ভারতে।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০১৯, ১৯:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১৭, ২০১৯, ১৯:৪৪

options
link
দুই ভারতীয় যুবককে শিরশ্ছেদের শাস্তি সৌদিতে, অন্ধকারে নয়াদিল্লি zoom
ছবি: প্রতীকী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্ধুকে খুন করার অপরাধে দুই ভারতীয়কে শিরশ্ছেদের শাস্তি দিল সৌদি সরকার৷ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ওই শাস্তি প্রক্রিয়াটি সম্পন্ন হয়৷ এবং সমগ্র বিষয়টি ঘটে রিয়াধে অবস্থিত ভারতীয় দূতাবাসকে অন্ধকারে রেখে৷ এমনকী, শাস্তিপ্রাপ্ত ওই ভারতীয়দের মরদেহ তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হবে না বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সৌদি প্রশাসনের তরফে৷ যাকে ঘিরে তুঙ্গে জটিলতা৷

[ আরও পড়ুন:  নোতর দাম পুনর্নির্মাণে অর্থ সংগ্রহ ফরাসি প্রেসিডেন্টের, এগিয়ে এলেন শিল্পপতিরা ]

Advertisement

সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং নামের দুই ভারতীয়র মৃত্যুসংবাদ, সোমবার বিদেশ মন্ত্রকের তরফে তাদের পরিবারের লোকদের জানানো হয়৷ জানা গিয়েছে, ২০১৫-তে সৌদির একটি দোকান থেকে বেশ কিছু টাকা লুট করে তিন যুবক সত্যেন্দ্র কুমার, হরজিৎ সিং ও আরিফ ইমামউদ্দিন৷ সেই লুটের টাকার ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে বচসায় জড়িয়ে পড়েন তারা৷ শেষে ইমামউদ্দিনকে খুন করে সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং৷ ঘটনার কয়েকদিন পর, ২০১৫-র ৯ ডিসেম্বর সৌদি পুলিশের হাতে গ্রেপ্তার হয় সত্যেন্দ্র কুমার ও হরজিৎ সিং৷ এবং জেরায় খুনের কথা স্বীকার করে৷ তাঁদের বিরুদ্ধে মামলা রুজু হয়৷

[ আরও পড়ুন: পাখির বিষেই মৃত্যু পক্ষীপ্রেমী বৃদ্ধের, ফ্লোরিডার ঘটনায় অবাক চিকিৎসকরাও ]

বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, দুই অভিযুক্তকে রিয়াধ জেলে স্থানান্তরিত করা হয়৷ তাদের দেখতে মাঝে-মধ্যেই রিয়াধ জেলে যেতেন ভারতীয় দূতাবাসের আধিকারিকরা৷ মামলার গতিপ্রকৃতি সম্পর্কে খোঁজ-খবরও রাখতেন তাঁরা৷ কিন্তু সম্প্রতি আধিকারিকরা হঠাৎ জানতে পারেন দুই অভিযুক্তর শিরশ্ছেদ করে শাস্তি দিয়েছে সৌদি সরকার৷ চলতি বছরের ২৮ ফেব্রুয়ারির সেই শাস্তি দেওয়া হয়েছে৷ তবে এই বিষয়ে সেদেশে অবস্থিত ভারতীয় দূতাবাসকে কোনও তথ্যই জানানো হয়নি৷ এমনকী, সৌদি সরকারের তরফে জানানো হয়েছে, সেদেশের আইনানুযায়ী ওই দুই অপরাধীর দেহাবশেষও দেওয়া হবে না ভারতে বসবাসকারী তাঁদের পরিবারকে৷

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.