ইরানে ইজরায়েলের হামলায় নতুন করে যুদ্ধের আগুন উসকে উঠেছে মধ্যপ্রাচ্যে। এরইমাঝে খবর, হরমুজ প্রণালীর কাছে ধ্বংস হয়েছে মার্কিন সেনার অত্যাধুনিক অ্যাপাচে হেলিকপ্টার। হরমুজে ইরানের নৌকাগুলিকে ধ্বংস করতে মোতায়েন করা হয়েছিল কপ্টারটি। সোমবার সেখানেই ঘটে দুর্ঘটনা। সংবাদমাধ্যম সূত্রে খবর, কপ্টারে থাকা দু’জন পাইলটকে উদ্ধার করা হয়েছে। তবে যান্ত্রিক ত্রুটি নাকি ইরানের হামলায় ধ্বংস হয়েছে কপ্টারটি তা এখনও স্পষ্ট নয়।
মার্কিন সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছেন, এদিন এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় এই ঘটনার কথা প্রকাশ্যে এনেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সোমবার হরমুজ প্রণালীর কাছে আমেরিকার একটি অ্যাপাচে হেলিকপ্টার ভেঙে পড়েছে। তবে কপ্টারে থাকা দু’জন পাইলটকেই উদ্ধার করা হয়েছে। যান্ত্রিক ত্রুটির জেরে এই দুর্ঘটনা নাকি হামলার শিকার হয়েছিল কপ্টারটি তা এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্ত শুরু করেছে মার্কিন সেনা আধিকারিকরা। আশা করছি আগামিকাল বিষয়টি প্রকাশ্যে আনা হবে।
আরও পড়ুন:
এই অঞ্চলে ইরানের ছোট সশস্ত্র নৌকা ও ড্রোন হামলা সামাল দিতে ব্যবহার করা হচ্ছে অ্যাপাচে কপ্টার। এই পরিস্থিতির মাঝেই সামনে এল দুর্ঘটনার খবর।
ইরানের বিরুদ্ধে আমেরিকা যুদ্ধ শুরুর পর থেকেই বন্ধ করে রাখা হয়েছে হরমুজ প্রণালী। পালটা ইরানের বন্দর অবরোধে নেমেছে আমেরিকা। হরমুজ সংলগ্ন অঞ্চলে মোতায়েন করা হয়েছে আমেরিকার অ্যাপাচে হেলিকপ্টার, এমকিউ-৯ রিপার ড্রোন এবং এফ/এ-১৮ ও এফ-৩৫ যুদ্ধবিমান। জানা যাচ্ছে, এই অঞ্চলে ইরানের ছোট সশস্ত্র নৌকা ও ড্রোন হামলা সামাল দিতে ব্যবহার করা হচ্ছে অ্যাপাচে কপ্টার। এই পরিস্থিতির মাঝেই সামনে এল দুর্ঘটনার খবর।
এদিকে নতুন করে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। রবিবার লেবাননের বেইরুটে হামলা চালিয়েছিল ইজরায়েল। এর পালটা ইজরায়েলের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। জবাবে সোমবার সকালে ইরানের রাজধানী তেহরানের পাশাপাশি ইসফাহান, তাবরিজ-সহ একাধিক গুরুত্বপূর্ণ শহরে হামলা চালায় ইজয়ারায়েল। হামলার জেরে বন্ধ করে দেওয়া হয়েছে ইরানের আকাশসীমা। বারন সত্ত্বেও ইজরায়েলের এই হামলার ঘটনায় যারপরনাই অসন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
ইকোপার্কে লাখ লাখ ফেনসিডিলে ‘বুলডোজার’, মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, ‘নিষিদ্ধ কাফসিরাপ ব্যবসা বরদাস্ত না’
-
ভুয়ো অভিযোগে ফাঁসানো হচ্ছে! গড়াপেটা কাণ্ডে আইনি ব্যবস্থার হুমকি সিএসকে’র তরুণ তুর্কির
-
বাড়ি থেকে এক পা বেরতে দেননি স্বামী! ৮ মাস পর উদ্ধার করল পুলিশ
-
ক্লান্তিকর খবরের ভিড়ে হস্তিশাবকের বাঁচার গল্প যেন রূপকথা!
-
লক্ষ্য দ্রুত ভোটারের নাম নথিভুক্তকরণ, ট্রাইবুনালের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত কমিশনের, হবে ডিজিটাল শুনানি!