Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
US Scientists Missing

‘পর্দার আড়ালে ভয়ানক খেলা!’, আমেরিকায় ১১ বিজ্ঞানীর ‘গায়েব’ হওয়ায় আশঙ্কায় কাঁপছে ‘সাদা বাড়ি’

নাসা থেকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মতো নানা গুরুত্বপূর্ণ সংস্থার কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৬:১৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ২১, ২০২৬, ১৬:১৫

options
link
‘পর্দার আড়ালে ভয়ানক খেলা!’, আমেরিকায় ১১ বিজ্ঞানীর ‘গায়েব’ হওয়ায় আশঙ্কায় কাঁপছে ‘সাদা বাড়ি’ zoom
প্রতীকী ছবি।
Advertisement

একে একে এগারো। পরপর মার্কিন বিজ্ঞানীদের ‘গায়েব’ (US Scientists Missing) হওয়ার ঘটনায় ক্রমেই বাড়ছে আশঙ্কা। এক শীর্ষস্থানীয় মার্কিন আধিকারিক জানাচ্ছেন, যা ঘটছে তাতে এটাই মনে হচ্ছে যেন পর্দার আড়ালে কোনও ভয়ানক খেলা চলছে! তাঁর দাবি, মার্কিন কংগ্রেস এই নিয়ে প্রবল আশঙ্কিত।

মার্কিন হাউস কমিটির নতুন চেয়ারম্যান জেমস কোমার ফক্স নিউজের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ”মনে হচ্ছে, এখানে অশুভ কিছু ঘটছে— এমনটা হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এটা নেহাতই কাকতালীয় ঘটনা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই কংগ্রেস এ বিষয়ে খুবই উদ্বিগ্ন। আমাদের কমিটি এখন একে অন্যতম অগ্রাধিকার দিচ্ছে, কারণ আমরা বিষয়টিকে জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখছি।”

Advertisement

দেখা যাচ্ছে, ২০২২ সাল থেকে ধরলে এই সময়ের মধ্যে অন্তত ১১ জন বিজ্ঞানী হয় মারা গিয়েছেন, নয়তো নিখোঁজ হয়েছেন। যার মধ্যে সাম্প্রতিকতম ঘটনাটি ঘটেছে গত মার্চে। গবেষক জেসন থমাস নিখোঁজ থাকার তিনমাস পরে মার্চে তাঁর দেহ উদ্ধার হয়েছে। আর এই রহস্য ঘিরে ঘনাচ্ছে কুয়াশা। এই পরিস্থিতিতে মুখ খুলেছে হোয়াইট হাউস। প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, ”আমি এই বিষয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলির সঙ্গে কথা বলিনি। আমি অবশ্যই কথা বলে আপনাদের উত্তর দেব। যদি এটা সত্য হয়, তবে নিঃসন্দেহে তা এমন একটি বিষয় যা প্রশাসন খতিয়ে দেখার যোগ্য বলেই মনে করবে।”

আর এবার আশঙ্কা প্রকাশ করলেন জেমস কোমার। তিনি জানিয়েছেন, কমিটির তরফে নাসা থেকে মার্কিন প্রতিরক্ষা বিভাগের মতো নানা গুরুত্বপূর্ণ সংস্থার কাছ থেকে তথ্য চাওয়া হয়েছে। তাঁর কথায়, ”আমরা সমস্ত এজেন্সির কাছে জানিয়েছি, তথ্য শেয়ার করার জন্য। যাতে আমরা যে কোনও ধরনের মিসিং লিঙ্ক খুঁজে পেতে পারি। তবেই বোঝা যাবে আসলে কী ঘটছে।” সব মিলিয়ে একের পর এক বিজ্ঞানীর মৃত্যুতে রহস্য ক্রমেই জট পাকাচ্ছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.