Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Lashkar

‘ধ্বংস করব’, শাহবাজ-মুনিরকেই খুনের হুমকি লস্করের, বন্দুকের নল ঘুরে গেল কেন পাকিস্তানে?

ইরানের সঙ্গে বিবাদের মধ্যেই পশ্চিম এশিয়ায় নয়া জটিলতা ‘উসকে’ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার জেরেই বৃহস্পতিবার লস্কর নেতা সইফুল্লা কাসুরি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়েছেন।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১১:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ২৯, ২০২৬, ১১:৫৭

options
link
‘ধ্বংস করব’, শাহবাজ-মুনিরকেই খুনের হুমকি লস্করের, বন্দুকের নল ঘুরে গেল কেন পাকিস্তানে? zoom

“খুন করব, ধ্বংস করব।” পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং সেনাপ্রধান আসিম মুনিরকে ঠিক এভাবেই সরাসরি হুমকি দিল নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবা। ইজরায়েলের সঙ্গে ইসলামাবাদ যদি কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলে বা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়, তা হলে ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে জঙ্গি সংগঠনটি।

ইরানের সঙ্গে বিবাদের মধ্যেই পশ্চিম এশিয়ায় নয়া জটিলতা ‘উসকে’ দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর তার জেরেই বৃহস্পতিবার লস্কর নেতা সইফুল্লা কাসুরি প্রকাশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “যে নেতা ইজরায়েলকে স্বীকৃতি দেবে বা সম্পর্ক গড়বে, তাকে খুন করা হবে।” ট্রাম্প মুসলিম দেশগুলিকে ‘আব্রাহাম অ্যাকর্ডস’-এ যোগ দিয়ে ইজরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আহ্বান জানানোর পর থেকেই পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ তৈরি হয়। কাসুরি ঘোষণা করেন, “যে শাসক বা ক্ষমতায় থাকা ব্যক্তি ইজরায়েলকে সমর্থন বা স্বীকৃতি দেওয়ার চেষ্টা করবে, তাকে হত্যা ও ধ্বংস করে দেওয়া হবে।”

Advertisement

এর আগে আব্রাহাম অ্যাকর্ডে পাকিস্তানের যোগ দেওয়ার বিষয়টি নিয়ে মুখ খুলেছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। তিনি মন্তব্য করেন, ট্রাম্পের প্রস্তাব পাকিস্তানের ‘মৌলিক আদর্শ’ বিরোধী। বিষয়টি নিয়ে পাক প্রতিরক্ষামন্ত্রীর সাফ কথা, “ব্যক্তিগতভাবে আমি মনে করি, আব্রাহাম অ্যাকার্ডে যোগ দেওয়া উচিত নয় পাকিস্তানের। কারণ সেক্ষেত্রে পাকিস্তানের ‘মৌলিক আদর্শ’-এর বিরোধিতা করা হবে।” তিনি আরও বলেন, ১৯৬৭ সালের পূর্ববর্তী সীমানায় পূর্ব জেরুজালেমকে রাজধানী করে প্যালেস্টাইন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইজরায়েলকে মেনে না নেওয়ার ব্যাপারে তার দেশের দীর্ঘদিনের অবস্থান রয়েছে। ৭৮ বছরের ইতিহাসে ইসলামাবাদ কখনও ইজরায়েলকে স্বীকৃতি দেয়নি। এই কারণেই পাকিস্তানি নাগরিকরা দেশের পাসপোর্ট ব্যবহার করে ইজরায়েল ভ্রমণ করতে পারেন না।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.