আগামিকাল শ্রাবণের শেষ সোমবার। ওইদিনই আবার নাগপঞ্চমী। এমনিতেই শ্রাবণের সোমবার হিন্দুধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তার উপর আবার নাগপঞ্চমী হওয়ায় আধ্যাত্মিক গুরুত্ব বেড়ে যায়। জ্যোতিষ ও ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, এই বিশেষ দিনে পাঁচ রাশির জাতক-জাতিকাদের জন্য অত্যন্ত শুভ।
প্রথমেই আসা যাক মেষ রাশির কথায়। এই রাশির জাতক-জাতিকাদের ক্ষমতা ও আত্মবিশ্বাস বাড়তে পারে। শান্তভাবে এগিয়ে যান। মেজাজ হারাবেন না। তাড়াহুড়ো করে কোনও সিদ্ধান্ত নেবেন না। অপ্রয়োজনীয় খরচ করবেন না। তাই এদিন মেষ রাশির জাতক-জাতিকারা শিবলিঙ্গে পরিষ্কার জল ঢালুন। বেলপাতা নিবেদন করুন। ১০৮ বার ‘ওম নমোঃ শিবায়’ জপ করতে হবে।
আরও পড়ুন:

কর্কট রাশির জাতক-জাতিকাদের এদিন সমস্ত সমস্যা মিটে যাবে। মানসিক উদ্বেগ থেকে মুক্তি মিলবে। বাড়ির পরিবেশের উন্নতি হবে। নিজের আবেগ নিয়ন্ত্রণে রাখুন। এই রাশির জাতক-জাতিকারা সাবধানে থাকুন। শিবলিঙ্গে জল ও দুধ অর্পণ করুন। তাতেই মিলবে সৌভাগ্য।

মানসিক চাপ, সম্পর্কের জটিলতা কাটতে পারে বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের। কর্মজীবনের বিভ্রান্তি দূর হবে। যেকোনও নেতিবাচক চিন্তাভাবনা থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করুন। জীবনে শান্তি ফিরবে। এই রাশির জাতক-জাতিকারা এদিন অবশ্যই শিবপুজো করুন। জল, মধু এবং বেলপাতা নিবেদন করুন।

মকর রাশির জাতক-জাতিকারা নিজেকে দেওয়ার মতো কিছুটা সময় বের করার সুযোগ পাবেন। দীর্ঘদিনের কাজের চাপ, লক্ষ্য়পূরণে দেরি হওয়ার মতো সমস্যা থেকে রেহাই পাবেন। অসম্পূর্ণ কাজও শেষ হয়ে যাবে। এদিন অবশ্যই প্রবীণ ও অসহায় মানুষদের সাহায্য করার চেষ্টা করুন। তাতেই আপনার মঙ্গল হবে। শিবলিঙ্গে কালো তিল মেশানো জল নিবেদন করুন।

নিজের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যান মীন রাশির জাতক-জাতিকারা। আপনার স্বপ্নপূরণ হবেই। আধ্যাত্মিক চিন্তা ও আত্মবিশ্বাস বাড়বে। মানসিক শান্তিও পাবেন। ধ্যান, প্রার্থনা করতে ভুলবেন না। আর অবশ্যই শিবলিঙ্গে জল ঢেলে দিনটি শুরু করার চেষ্টা করুন।

আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
পর্দায় দেশভাগের যন্ত্রণা, দর্শকদের মন কতটা ছুঁল আমির-সানির ‘বাটোয়ারা ১৯৪৭’?
-
র্যাপিডোয় যৌন হেনস্তা! বাইক চালানোর ফাঁকে আপত্তিকর স্পর্শ চালকের, ভিডিও করলেন যাত্রী
-
‘এবার বিনামূল্যে হাঁটু-হিপ প্রতিস্থাপনও’! আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমার উদ্বোধন শুভেন্দুর
-
‘এই অপরাধের ক্ষমা নেই’, বন্দে মাতরম বিতর্কে সোনিয়াকে তোপ শাহের, কংগ্রেসকে ‘নির্লজ্জ’ বলে কটাক্ষ
-
‘বাবা চাইতেন না রাজনীতি করি, তবে ভবিষ্যতে…’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী ইঙ্গিত ছেলের?