Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Ajker Rashifal

৪ মার্চ রাশিফল: স্ত্রীর স্বাস্থ্য চিন্তায় রাখবে কন্যা রাশির জাতকদের! দিন শেষে আর্থিক উন্নতি কাদের

জেনে নিন আপনার আজকের রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১২:৩০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৪, ২০২৬, ১২:৩০

options
link
৪ মার্চ রাশিফল: স্ত্রীর স্বাস্থ্য চিন্তায় রাখবে কন্যা রাশির জাতকদের! দিন শেষে আর্থিক উন্নতি কাদের zoom

জীবন ভালো-মন্দের মিশেলে গড়া। অপ্রত্যাশিত ঘটনাগুলো প্রায়শই আমাদের সামনে হঠাৎ করে চলে আসে। তবে, জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। জেনে নিন আপনার আজকের রাশিফল।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

Advertisement

মেষ রাশি: জীবন নিয়ে হেলাফেলা করবেন না। সঙ্গীর খারাপ স্বাস্থ্যের জন্য অর্থ ব্যয় হতে পারে। দীর্ঘদিনের অর্থ সঞ্চয় আজ কাজে আসবে। বিদেশী বাণিজ্যের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা অপ্রত্যাশিত খবর পাবেন। প্রাণোচ্ছল হাসিখুশি দিন। আজকে সব কিছু আপনার পক্ষেই থাকবে।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

বৃষ রাশি: স্বাস্থ্য ঠিক রাখতে ব্যায়াম করুন। বাড়িতে অতিথি আসবে। পরিবারের সঙ্গে দারুণ সময় কাটবে। বাড়ির সদস্যরা আপনার বিরুদ্ধে সময় না দেওয়ার অভিযোগ তুলতে পারেন। অর্থনৈতিক দিকে নজর দিন। প্রেম সংক্রান্ত বিষয়ে নজর দিন।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

মিথুন রাশি: আমোদপ্রমোদ ও মজার দিন। ফাটকায় লাভ আনবে। অন্যদের সহজেই আকর্ষণ করতে পারবেন। সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আজ সাফল্যময় দিন। জীবন সঙ্গীর সঙ্গে সময় কাটান। আজ, আপনি সকালে এমন উপহার পেতে পারেন, যা আপনার সম্পূর্ণ দিন চমকপ্রদ করে দেবে।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

কর্কট রাশি: কাজের জায়গায় বরিষ্ঠদের থেকে চাপ আসতে পারে। তবে সাফল্য পাওয়ারও সম্ভাবনা রয়েছে। অজানা উৎস থেকে অর্থ উপার্জন হতে পারে। পুরনো পরিজনদের সঙ্গে সম্পর্ক ঠিক করার জন্য আর্দশ দিন। স্বাস্থ্য ভালোই থাকবে। বিবাহিতরা সাবধানে থাকুন।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

সিংহ রাশি: মদ্যপান থেকে দূরে থাকুন। না হলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যায় ভুগবেন। গয়নার বিনিয়োগ থেকে লাভবান হবে। সঙ্গীর সঙ্গে বাইরে বেরলে ভালো করে আচরণ করুন। অংশীদারদের সঙ্গে হাত মেলানোর আগে দুইবার ভেবে দেখুন। অফিসে সাবধানে কাজ করুন।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

কন্যা রাশি: আপনার স্ত্রীর স্বাস্থ্য উদ্বেগের কারণ হতে পারে। আপনি আজ অজানা উৎস থেকে অর্থ অর্জন করতে পারেন। গার্হস্থ্য জীবন শান্তিপূর্ণ কাটবে। কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর ও চাপপূর্ণ প্রমাণিত হবে।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

তুলা রাশি: আপনার ব্যক্তিত্ব আজ সুগন্ধির মতো কাজ করবে। বাড়ির বাইরে যাওয়ার আগে প্রবীণদের আশীর্বাদ নিন। তা আপনার উপকারে আসবে। আপনি রোমান্টিক চিন্তা ও অতীতের স্বপ্নে নিমগ্ন থাকবেন। কর্মক্ষেত্রে ভালো ফল পেতে পারেন। সবাইকে আপনার অনুভূতি জানাবেন না। স্ত্রী আপনার প্রশংসা করবেন।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

বৃশ্চিক রাশি: ভাগ্যের উপর নির্ভর করবেন না। আপনি অর্থ-সংক্রান্ত বিষয়ে কোনও মামলায় জড়িত থাকলে, আদালত আজ আপনার পক্ষে রায় দেবে। একে অপরের দৃষ্টিভঙ্গী বুঝে ব্যক্তিগত সমস্যার সমাধান করুন। যৌথ উদ্যোগ থেকে দূরে থাকুন। 

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

ধনু রাশি: আজ সারাদিন খুব সক্রিয় ও চনমনে থাকবেন। স্বাস্থ্য দারুণ থাকবে। পরিবারের সঙ্গে ঘুরতে যাওয়ার যোগ রয়েছে। ব্যবসায় নজর দিন। আজ, বিবাহিত জীবনের সেরা দিন কাটাবেন বলে মনে করা হচ্ছে।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

মকর রাশি: আবেগপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে মাথা ঠান্ডা রাখবেন। পরিবারের কোনও সদস্য অসুস্থ হয়ে পড়তেন পারে। অর্থ ব্যয় হতে পারে। সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিরা সফলতা পাবেন।Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

কুম্ভ রাশি: ছোট বাচ্চারা আপনাকে ব্যস্ত রাখবে। জীবনে আনন্দ নিয়ে আসবে। প্রিয়জনের জন্য বিশেষ পরিকল্পনা করুন। আপনার স্ত্রী আপনাকে সারপ্রাইজ দিতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি ভালোই কাটবে।

Ajker Rashifal: Daily horoscope on 9 February 2026 in bengali

মীন রাশি: হতাশা এড়িয়ে চলুন। দিনের শেষভাগে আর্থিক উন্নতি হবে। সন্ধ্যাবেলায় বন্ধুবান্ধবদের সাথে বেরোন। এই রাশির লোকেদের আজকে মদ সিগারেট থেকে দূরে থাকা দরকার। আজ আপনার ইচ্ছামতো সবকিছু নাও চলতে পারে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.