প্রতিটি মানুষের জন্মছক হিসাবে ঠিক হয় রাশিফল (Ajker Rashifal)। রাশিতে গ্রহ-নক্ষত্রের অবস্থান ঠিক করে আমাদের আজকের দিনটি কেমন কাটবে। জ্যোতিষশাস্ত্র তেমনটাই জানায়। জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে আগেভাগে আগামীর ইঙ্গিত পেলে অনেক প্রতিকূলতা সহজেই এড়ানো সম্ভব। কেমন কাটবে আপনার আজকের দিনটি? জেনে নিন আপনার আজকের রাশিফল (Ajker Rashifal)।

আরও পড়ুন:
মেষ রাশি: আপনার প্রেমিকা কোনও আবদার করতে পারে। তা রাখার চেষ্টা করুন। কারও সম্পর্কে দ্রুত কোনও ধারণা পোষণ করবেন না। কর্মক্ষেত্রে দিনটি ভালো যাবে। স্বাস্থ্য ভালোই থাকবে।

বৃষ রাশি: দূর ভ্রমণে শরীরে ধকল পড়তে পারে। গয়নায় বিনিয়োগ লাভজনক হতে পারে! নতুন বন্ধু তৈরি হবে। যোগাযোগ বাড়বে। স্ত্রীর সঙ্গে দারুণ দিন কাটবে।
আরও পড়ুন:

মিথুন রাশি: এই রাশির জাতক-জাতিকাদের জমি সংক্রান্ত বিষয়ে অর্থ ব্যয় করতে হবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটবে না। ব্যবসায়ীদের জন্য ভালো দিন।

কর্কট রাশি: বাড়ির বাচ্চাদের স্বাস্থ্যের জন্য কিছু অর্থ ব্যয় হতে পারে। বন্ধুদের সঙ্গে ঝামেলা হতে পারে। প্রেমিক বা প্রেমিকার সঙ্গে সম্পর্ক খারাপ হতে পারে।

সিংহ রাশি: কিছু প্রয়োজনীয় মূল্যবান জিনিস কিনতে হতে পারে। তাতে অর্থনৈতিক অবস্থার ক্ষতি হতে পারে। পরিবার ও বন্ধুদের সঙ্গে ভালো দিন কাটবে। কর্মক্ষেত্রে দিনটি ভালো।

কন্যা রাশি: দীর্ঘদিনের শারীরিক অসুস্থতা কাটিয়ে উঠতে পারেন। আত্মীয়দের থেকে পাওয়া কোনও খবর পরিবারে খুশির হাওয়া নিয়ে আসবে। অর্থ সঞ্চয়ের দিকে মন দিন। পরিবারের সঙ্গে সময় কাটান।

তুলা রাশি: কারও কারও জন্য ভ্রমণ ক্লান্তিকর মনে হতে পারে। নতুন করে প্রেমে পড়ার সম্ভাবনা। কর্মক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। দিনটি আপনার অনুকূলেই থাকবে।

বৃশ্চিক রাশি: কোথাও বিনিয়োগ করার আগে ভালো করে চিন্তা-ভাবনা করুন। কর্মক্ষেত্রে বস আপনার কাজের প্রশংসা করতে পারেন। ধ্যান ও আত্ম উপলব্ধি লাভজনক প্রমাণিত হবে।

ধনু রাশি: কর্মক্ষেত্রে আপনার কাজের জন্য কোনও পুরস্কার পেতে পারেন। বিশেষ স্বপ্নপূরণ হবে আজ। অপ্রত্যাশিত ভ্রমণ ক্লান্তিকর প্রমাণিত হতে পারে। বাচ্চাদের চিন্তাকে সমর্থন করুন। কর্মক্ষেত্রে দিনটি ভালোই যাবে।

মকর রাশি: উত্তেজনা নিয়ন্ত্রণে রাখা জরুরি। আর্থিক অবস্থা ভালোই থাকবে। বন্ধুদের সঙ্গে ভালো সময় কাটবে। সঙ্গীকে জানান আপনি তাঁকে কতটা ভালোবাসেন।

কুম্ভ রাশি: যতটা সম্ভব সঞ্চয় করা শুরু করুন। কোনও মতবিরোধে অহেতুক ইন্ধন দেওয়ার পরিবর্তে সেগুলিকে সমাধানের চেষ্টা করুন। স্ত্রীর সঙ্গে ভালো দিন কাটবে।

মীন রাশি: কোনও বিদেশী আত্মীয়ের থেকে উপহার পেতে পারেন। আজকে অফিস থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার পরিকল্পনা করুন। বাড়ি পৌছে আজকে আপনি সিনেমা বা কোনও পার্কে যাওয়ার পরিকল্পনা করতে পারেন। স্ত্রীর ভালোবাসা পাবেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া