Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শনিবার
  • ৬ জুন ২০২৬
Weekly Horoscope

২৫ ফেব্রুয়ারি থেকে ২ মার্চের Horoscope: কারা পাবেন সুসংবাদ? কারা এড়াবেন তর্ক-বিতর্ক? জেনে নিন রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৯:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২৫, ২০২৪, ০৯:৪৯

options
link
২৫ ফেব্রুয়ারি থেকে ২ মার্চের Horoscope: কারা পাবেন সুসংবাদ? কারা এড়াবেন তর্ক-বিতর্ক? জেনে নিন রাশিফল zoom

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? সঞ্চয়ের সম্ভাবনা আছে নাকি বাড়বে খরচ? কারা পাবেন সুসংবাদ? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1সপ্তাহের শুরুতে এই রাশির জাতক-জাতিকারা সুসংবাদ পেতে পারেন। বড় ভাইয়ের স্বাস্থ্য নিয়ে সমস্যা অনেকাংশে লাঘব হবে। রাজনীতিবিদদের জনকল্যাণমূলক কাজের মাধ্যমে নিজ দলে প্রভাব-প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বন্ধুর সাহায্যে ব্যবসায় উন্নতি। স্ত্রীর কর্মক্ষেত্রে কিছু বাধা-বিপত্তি থাকলেও আগামিদিনে তার থেকে উদ্ধার পাবেন। শিক্ষার্থীরা পরীক্ষায় ভাল ফল আশা করতে পারেন। ঠিকাদারি ব্যবসায় নতুন কাজের সুযোগ আসবে। সন্তানের ভবিষ‌্যতের জন‌্য এখন থেকে সঞ্চয় করুন।

Advertisement

বৃষ

taurusবেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকারা ভালো কাজের বাড়ির গুরুজনদের সঙ্গে তর্ক-বিতর্ক যাবেন না। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা পেশাগত জীবনে বহু উন্নতি করবেন। ব‌্যবসায়ীদের ব‌্যবসা বৃদ্ধির পরিকল্পনা এই সময় সফল হতে পারে। প্রেমের সম্পর্কে ঘনিষ্ঠতা বাড়বে। প্রতিবেশীর সঙ্গে জমি-জমা সংক্রান্ত সমস‌্যা আলোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলুন। গৃহে শুভ অনুষ্ঠানের যোগ।

মিথুন

jeminiআপনার বুদ্ধি ও কর্মদক্ষতার জন্য কর্মক্ষেত্রে সুনাম বাড়বে। অন্যের প্ররোচনায় বাবা-মার সঙ্গে সম্পর্ক নষ্ট করবেন না। সন্তানদের উচ্চশিক্ষার সাফল্যের জন‌্য কাজের সুযোগ আসবে। খেলাধুলার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের এই সময় উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। কৃষিকার্যে‌র সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা এই সময় ফসলের দাম ভালোই পাবেন। সপ্তাহের শেষে হঠাৎ বড় ব‌্যয়ের জন‌্য বিচলিত হয়ে পড়তে পারেন।

কর্কট

cancerসপ্তাহের শুরুটা উত্থান-পতনের মধ্য দিয়ে চলবে। ব্যবসায় এখনই কোনও বড় বিনিয়োগ করবেন না। আপনার রক্ষণশীল মনোভাবের জন্য সংসারে অশান্তি দেখা দিতে পারে। টাকাপয়সা লেনদেনের ক্ষেত্রে সতর্ক থাকুন। বন্ধুবেশী কোনও প্রতারক আপনাকে সমস্যায় ফেলতে পারে। জলপথে ভ্রমণ এই সময় এড়িয়ে চলুন। পিতার শরীর এই সময় খুব ভালো যাবে না। তবে বড় কোনও অঘটনের সম্ভাবনা নেই। নববিবাহিতরা জীবনসঙ্গীকে বোঝার চেষ্টা করুন।

সিংহ

leoক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। এই সময় বহুদিন আটকে থাকা পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা। সমাজের কোনও উচ্চপদস্থ ব্যক্তির সাহায্যে সন্তানের চাকরির সুযোগ আসবে। বহুদিন ধরে চলা পারিবারিক সমস্যা স্ত্রীর প্রচেষ্টায় দূর হতে পারে। সপ্তাহের মধ‌্যভাগে নতুন যানবাহন কেনার সুযোগ আসবে। পরিবারে ছোটখাটো সমস‌্যা উপেক্ষা করুন। সপ্তাহের শেষে লটারি বা শেয়ারে হাতে বাড়তি অর্থ আসতে পারে।

কন্যা

virgoকর্মক্ষেত্রে বিবাদ-বিতর্ক এড়িয়ে চলুন। প্রবাসে বসবাসকারী সন্তানের আগমনে সংসারে খুশির হাওয়া। শিক্ষায় সাফল্যের জন্য আপনার মুখ উজ্জ্বল হবে। বন্ধু নির্বাচনের ক্ষেত্রে বেশি করে সতর্ক থাকুন। ব‌্যবসায় কতিপয় কর্মচারী আপনার ক্ষতি করার চেষ্টা করবে। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা শুল্ক সংক্রান্ত সমস‌্যায় পড়তে পারেন। প্রেমের সম্পর্কে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফেলার চেষ্টা করুন।

তুলা

leoবিগত সপ্তাহগুলির ন‌্যায় এই সপ্তাহটি গতানুগতিকভাবে চলবে। কর্মপ্রার্থীরা চাকরির আশায় বসে না থেকে নিজের উদ‌্যমে ব‌্যবসা শুরু করার চেষ্টা করুন। ব‌্যবসায় উদাসীনতার জন‌্য অবনতি দেখা দিতে পারে। আগুন ও বিদ্যুৎ থেকে সাবধানে থাকুন। বিনোদন জগতের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের কাজের সাফল্যের জন‌্য সুনাম-বৃদ্ধি ঘটবে। নববিবাহিতদের দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ থাকবে। সন্তানের কাজের জায়গায় অশান্তির জন‌্য মন চঞ্চল হতে পারে।

বৃশ্চিক

scorpioসপ্তাহের প্রারম্ভে ভবিষ‌্যতের জন‌্য অর্থসঞ্চয়ে মন দিন। ব‌্যবসায়ীদের শুল্ক সংক্রান্ত সমস‌্যার জন‌্য মানসিক চাপে থাকতে হতে পারে। স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের ধীরে ধীরে সময় ভালোর দিকে যাবে। এই সময় নতুন সম্পত্তি ক্রয়ের ব‌্যাপারে অগ্রসর হতে পারেন। প্রতিবেশীর সঙ্গে মনোমালিন্যের জন‌্য গৃহনির্মাণে বাধা পড়তে পারে। হঠাৎ কোনও খবরে মানসিক চাঞ্চল‌্য বৃদ্ধি পাবে। জাতকের বন্ধুভাগ‌্য মোটামুটি ভালো। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।

ধনু

saggetariusতুলনামূলকভাবে সপ্তাহটি শুভ। মজুতদারি ব‌্যবসার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা খুব সতর্কভাবে ব‌্যবসা পরিচালনা করুন। বিদ‌্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ। সামাজিক কাজের মাধ‌্যমে আপনার যশ ও মান বৃদ্ধি পাবে। ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন। সম্পত্তি ক্রয়ের আগে উপযুক্ত পরামর্শদাতার পরামর্শ নিয়ে কাজ করবেন। মাতৃকুল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। কারও কথায় কোনও সিদ্ধান্ত নিয়ে নেবেন না।

মকর

capricornএই সপ্তাহে ধনভাব অতিশয় শুভ। সন্তানের কৃতিত্বে আপনার মুখ উজ্জ্বল হবে। বয়স্করা পূজাপাঠের মাধ‌্যমে শান্তিলাভ করতে পারবেন। অবিবাহিতদের বিবাহের যোগ প্রবল। ব‌্যবসায়ীদের পূর্বের পাওনা অর্থ ফিরে পাওয়ার সম্ভাবনা। অভিনেতা-অভিনেত্রীদের কাজের সাফল্যের জন‌্য বড় কোনও সুযোগ আসতে পারে। পারিবারিক কারণে অতিরিক্ত অর্থব‌্যয়ের সম্ভাবনা। নিজের ব‌্যক্তিগত জীবন নিয়ে অন্যের সঙ্গে আলোচনা না করাই শ্রেয়।

কুম্ভ

aquariusএই রাশির গ্রহ সন্নিবেশ অনুযায়ী নিজের স্বাস্থ্যের দিকে বিশেষ যত্ন নিতে হবে। রাজনীতির সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা নিজ দলে কাঙ্ক্ষিত পদ বা উচ্চ দায়িত্ব পেতে পারেন। ব‌্যবসায়ীরা নতুন বিনিয়োগের আগে সঠিক পরিকল্পনা তৈরি করুন। ক্ষুদ্র ও প্রান্তিক চাষিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে ফসল বাঁচার চেষ্টা করুন। বিদ‌্যার্থীদের পরীক্ষার ফল ভালো করার জন‌্য পড়াশোনায় আরও যত্নবান হওয়া উচিত। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাওয়ার চেষ্টা করুন।

মীন

piscesচাকরিস্থানে ভালো খবর আশা করতে পারেন। পিতামাতার কাছ থেকে দূরে থাকলেও তাঁদের খোঁজখবর নেওয়ার চেষ্টা করুন। বিদ‌্যার্থীদের উচ্চশিক্ষার সুযোগ আসতে পারে। বয়ঃসন্ধি সন্তানের আচার ব‌্যবহারের জন‌্য প্রতিবেশীর সঙ্গে মনোমালিন‌্য হতে পারে। ক্ষুদ্র ব‌্যবসায়ীরা ঋণ পরিশোধ করে শান্তি বজায় রাখুন। এই সময় লটারি বা শেয়ারে কিছু প্রাপ্তিযোগ হলেও অতিরিক্ত বিনিয়োগ করতে যাবেন না।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.