সপ্তাহটি উত্থান-পতনের মধ্য দিয়ে চলবে। কোনও প্রভাবশালী ব্যক্তির সান্নিধ্যে থেকে নতুন অর্থ রোজগারের পথ খুঁজে পাবেন। নিজের ও পরিবারের বিলাসিতার জন্য অতিরিক্ত ব্যয়ের ফলে সঞ্চয়ে কোপ পড়তে পারে। নতুন গৃহ বা ফ্ল্যাট কেনার জন্য সুযোগ এলেও নিকট আত্মীয়ের কলকাঠিতে সমস্যা দেখা দিতে পারে। এই সময় পুরনো বন্ধুর সঙ্গে নতুনভাবে যোগাযোগ সৃষ্টি হতে পারে। শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় ভালো ফল করার জন্য ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। কর্মস্থলে বিভিন্ন কারণে এই সময় জটিলতা বৃদ্ধি পেতে পারে। সন্তানের খেলাধূলায় কৃতিত্বের জন্য নিজেকে গর্বিত বোধ করবেন। বাড়ির দলিল ও মূল্যবান নথিপত্র নিজের কাছে সাবধানে রাখুন। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা লাভের মুখ দেখতে পাবেন। গাড়ি কেনা-বেচাও যানবাহন ব্যবসার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি শুভ।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া