Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ ভাদ্র ১৪৩৩
  • সোমবার
  • ২৪ আগস্ট ২০২৬
back বৃশ্চিক রাশি
Weekly Scorpio Rashifal

সাপ্তাহিক রাশিফলে বৃশ্চিক (২৩ আগস্ট-২৯ আগস্ট ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মিথুনে মঙ্গল, কর্কটে বৃহস্পতি, সিংহে রবি, বুধ ও কেতু, কন্যায় শুক্র, ধনুতে চন্দ্র, কুম্ভে রাহু এবং মীনে বক্রী শনি। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১২:০৬

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৩, ২০২৬, ১২:০৬

options
link
সাপ্তাহিক রাশিফলে বৃশ্চিক (২৩ আগস্ট-২৯ আগস্ট ২০২৬) zoom
Advertisement

কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বাক্‌-বিতণ্ডায় জড়িয়ে পড়বেন না। সন্তানের স্বাস্থ‌্যের উন্নতিতে মানসিক দুশ্চিন্তা থেকে মুক্তি। আয় অপেক্ষা ব‌্যয় বেশি হওয়ার ফলে সঞ্চিত অর্থ খরচ হওয়ার সম্ভাবনা লক্ষ‌্য করা যায়। এই সময় ঝুঁকিপূর্ণ কাজ এড়িয়ে চলাই শ্রেয়। স্ত্রীর কর্মক্ষেত্রে সমস‌্যা দেখা দেওয়ায় কর্ম পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাওয়া উচিত। বিদ‌্যার্থীদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগে শুভ সময় আসছে। বয়স্ক জাতক-জাতিকারা অনিদ্রাজনিত রোগকে অবহেলা করবেন না। সরকারি কর্মচারীদের আর্থিক উন্নতি লাভ। ছোট ব‌্যবসায়ে কোনও কর্মচারীর আচার-আচরণের জন‌্য লোকসান দেখা দিতে পারে।

Advertisement

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.