সপ্তাহের শুরুতে বাড়তি বিনিয়োগ না করাই শ্রেয়। বেহিসাবী খরচ কমাবার চেষ্টা করুন। পিতা-মাতার স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে। সৃজনশীল কাজের সঙ্গে যুক্ত জাতক-জাতিকারা তাদের কাজের সফলতা সমাজে তুলে ধরতে পারবেন। বাড়ির বয়স্কদের সঙ্গে কিছুটা সময় কাটাবার চেষ্টা করুন। কর্মস্থানে গণ্ডগোলের জন্য বেতন পাওয়া নিয়ে দুশ্চিন্তা। ব্যবসায়ীরা পাওনা টাকা আদায় নিয়ে সমস্যায় পড়তে পারেন। নতুন গৃহ নির্মাণের জন্য ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ মঞ্জুর হতে পারে। মাতৃকূল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা। ছোট সন্তানের ভবিষ্যৎ নিয়ে অযথা চিন্তা করবেন না। আর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। বন্ধুকে উপকার করতে গিয়ে বড় ধরনের ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া