গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? শরীর-স্বাস্থ্য ঠিক থাকবে তো? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।
মেষ

বৃষ

মিথুন

গত সপ্তাহগুলির তুলনায় আয়ব্যয়ের নিরিখে সঞ্চয় বৃদ্ধির সম্ভাবনা আছে। ব্যবসায় মাঝে মধ্যে কিছু বাধা এলেও উন্নতির সুযোগ থাকবে। নব-বিবাহিতদের বৈবাহিক সূত্রে বেশ কিছু অর্থ হাতে আসতে পারে। এই রাশির জাতক-জাতিকাদের উচ্চশিক্ষার জন্য বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পথে-ঘাটে যানবাহনে ওঠার সময় সাবধানতা অবলম্বন করুন।
কর্কট

সিংহ

অত্যধিক লোভ সংবরণ করুন। না হলে আগামিদিনে বিপদে পড়তে পারেন। কর্মক্ষেত্রে অনৈতিক কাজকর্মে নিজেকে জড়াবেন না। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিদের সময়টি শুভ। ক্ষুদ্র ব্যবসায়ীরা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে শুধুমাত্র কর্মচারীদের হাতে ব্যবসা পরিচালনার ভার ছেড়ে দেবেন না। স্ত্রীর মানসিক সমস্যার জন্য সংসারে অশান্তি।
কন্যা
চলাফেরায় সতর্ক না থাকলে আঘাত পাওয়ার যোগ লক্ষ করা যায়। নতুন গৃহ নির্মাণ ও গৃহ সংস্কারের জন্য ঋণ মঞ্জুর হতে পারে। সন্তানের প্রেমজ বিবাহের ক্ষেত্রে দুই পরিবারে মতবিরোধ। বন্ধুবান্ধবের কাছ থেকে এই সময় কোনও সুসংবাদ পেতে পারেন। সপ্তাহের মধ্যভাগে এই রাশির জাতক-জাতিকাদের হৃদরোগের সমস্যা দেখা দিতে পারে। বিলাসিতায় অতিরিক্ত অর্থ খরচ করবেন না।
তুলা

সপ্তাহের প্রথমদিকে স্বাস্থ্যের কিছুটা অবনতি হতে পারে। ঠিকমতো চিকিৎসা করলে অসুস্থতা থেকে নিরাময় লাভ করতে পারবেন। প্রেম-পরিণয়ে ভুল বোঝাবুঝির জন্য সম্পর্ক ভেঙে যেতে পারে। ছাত্রছাত্রীরা পরীক্ষার জন্য পরিশ্রম করলে তারা আশানুরূপ ফল পাবে। বাবা-মায়ের একাকীত্ব কাটাবার জন্য তীর্থ ভ্রমণের পরিকল্পনা করুন। সপ্তাহের শেষের দিকে উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য লাভ।
বৃশ্চিক
এই সপ্তাহে গ্রহ সন্নিবেশ অনুযায়ী কর্মক্ষেত্রে উন্নতির যোগ। ব্যবসায়ও সাফল্য ধরা দেবে। সম্পত্তি ক্রয়ের চেষ্টা করলে ভাল ফল পাবেন। পৈতৃক ব্যবসা নিয়ে ভাইয়ে-ভাইয়ে বিরোধের জন্য দুজনেরই ক্ষতি হতে পারে। সন্তানের স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকুন। অাবহাওয়া পরিবর্তনের জন্য ভ্রমণের পরিকল্পনা করুন। সপ্তাহের শেষান্তে ভবিষ্যতের জন্য সঞ্চয় বৃদ্ধির চেষ্টা করুন।
ধনু
বিদ্যার্থীদের জন্য সময়টি শুভ। উচ্চশিক্ষায় সাফল্যের জন্য নামী সংস্থায় কাজের সুযোগ আসবে। পরিবারে আনন্দ-অনুষ্ঠান থাকলেও আত্মীয়ের কারসাজিতে অশান্তি দেখা দিতে পারে। কোনও বন্ধুর সাহায্যে সাময়িক সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করে নিজের মান ও যশ বাড়াবার চেষ্টা করুন। দাম্পত্য-জীবনে সুখ-শান্তি ফিরে আসবে।মকর
ব্যবসায়ীদের জন্য সপ্তাহটি শুভ। বিভিন্ন উৎস থেকে এই সময়ে অর্থ হাতে আসতে পারে। বিদেশে কর্মরত সন্তানের জন্য দুশ্চিন্তা করবেন না। তাদের স্বাস্থ্য বিদ্যা ও কর্মে সাফলে্যর সম্ভাবনা। শেয়ার বা ফাটকায় কোনও বড় বিনিয়োগ করবেন। বয়স্ক জাতক-জাতিকাদের হাঁটু ও শিরদাঁড়ার ব্যথা বাড়তে পারে। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন।
কুম্ভ
সপ্তাহের শুরুতে অর্থ বিনিয়োগে সতর্ক হতে হবে। স্ত্রীর প্রচেষ্টায় নতুন ব্যবসা করার সুযোগ আসবে। ভাইয়ের সঙ্গে পারিবারিক বিরোধের জন্য একান্নবর্তী সংসার ভেঙে যেতে পারে। যানবাহনে ওঠার সময় সতর্কতা বাঞ্ছনীয়। এই সময় দুর্ঘটনার যোগ লক্ষ করা যায়। কর্মক্ষেত্রে অধস্তন কর্মচারীদের সঙ্গে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়বেন না।মীন
কাজের প্রতি অনীহা ও উদাসীনতার জন্য কর্মক্ষেত্রে সমস্যা বৃদ্ধি। পিতার পুরনো রোগ থেকে মুক্তি। এই সময় তিনি চিকিৎসায় সাড়া দিয়ে পুরনো রোগ থেকে মুক্তি। সন্তানের অন্যায় আবদার সবসময় মেনে নেবেন না। জমি কেনাবেচার জন্য সময়টি অনুকূল হলেও অবশ্যই আইনজ্ঞের পরামর্শ নেবেন। জীবনে নতুন বন্ধু আসতে পারে।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll
সর্বশেষ খবর
-
এবার গেরুয়া বনাম লালের মুখোমুখি লড়াই! কল্যাণীর বর্ধিত অধিবেশনে বার্তা সিপিএমের
-
কোর্স করতে অনিচ্ছুক, টাকা ফেরত চেয়ে আবেদন, কলেজে ডেকে ছাত্রী ও মার ‘শ্লীলতাহানি’ বনগাঁয়!
-
জঙ্গলের ‘বিষাক্ত প্রহরী’, বিরল লজ্জাবতী বানরের এবার দেখা মিলবে জঙ্গলমহল জুলজিক্যাল পার্কে
-
গুণমানের পরীক্ষায় অনুত্তীর্ণ, এভারেস্টের হিং-সহ একাধিক মশলা নিষিদ্ধ করল FSSAI
-
তৃণমূল জমানায় দুর্গাপুরে সমবায় ব্যাঙ্কে বেনজির দুর্নীতি! ‘৪০ কোটিরও বেশি লুট’, আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মন্ত্রী কীর্তনিয়ার



