Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬
Weekly Horoscope

৩১ মার্চ থেকে ৬ এপ্রিলের Horoscope: পুরনো টাকা আদায় হবে নাকি বাড়বে খরচ? জানুন এ সপ্তাহের রাশিফল

দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৪, ১০:৪৪

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ৩১, ২০২৪, ১০:৪৪

options
link
৩১ মার্চ থেকে ৬ এপ্রিলের Horoscope: পুরনো টাকা আদায় হবে নাকি বাড়বে খরচ? জানুন এ সপ্তাহের রাশিফল zoom

গ্রহ-নক্ষত্রের যোগের উপর নির্ভর করে ভাগ্যোন্নতি। কেমন কাটবে চলতি সপ্তাহ? পুরনো টাকা আদায় হবে নাকি বাড়বে খরচ? কারা পাবেন সুসংবাদ? এ সপ্তাহের রাশিফল (Horoscope) জানালেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

মেষ

aries1সপ্তাহটি গতানুগতিক ভাবেই চলবে। ব‌্যবসায়ীদের পুরনো টাকা আদায়ের সম্ভাবনা। ব‌্যক্তিগত জীবনে অতিরিক্ত প্রত‌্যাশা কারও উপরে করবেন না। সন্তানের লেখাপড়ার জন‌্য খরচ বাড়তে পারে। বয়স্করা মানসিক শান্তির জন‌্য আধ‌্যাত্মিক কাজে মন দিতে পারেন। নববিবাহিতদের দাম্পত‌্য জীবন সুখের হবে। সঙ্গীত ও নৃত‌্যশিল্পীরা নিজেদের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা। নতুন সম্পত্তি কেনার ব‌্যাপারে প্রাথমিক কথাবার্তা এগিয়ে রাখতে পারেন।

Advertisement

বৃষ

taurusআর্থিক অবস্থা মোটামুটি ভালোই থাকবে। সন্তানের আচার-আচরণের দিকে এই সময় বাড়তি নজর রাখুন। এই সময় পেটের গোলমাল ও সর্দি-কাশিতে কষ্ট পেতে পারেন। জাতকের বাবা-মায়ের শরীর মাঝেমধ্যে খারাপ হতে পারে। বয়স্ক জাতক-জাতিকাদের মরশুমি রোগ, ঠান্ডা লাগা থেকে সতর্ক থাকতে হবে। এই সময় খরচ কম হওয়ার ফলে ভবিষ‌্যতের জন‌্য সঞ্চয়ে মন দেওয়া উচিত। কর্মক্ষেত্রে কিছু ভালো সুযোগ আসার সম্ভাবনা। খাওয়া-দাওয়ার ব‌্যাপারে সচেতন থাকুন।

মিথুন

jeminiদীর্ঘদিনের কোনও বিশেষ স্বপ্ন সপ্তাহের অদ‌্যভাগে পূরণ হতে পারে। কর্মপ্রার্থীকে নতুন উদ‌্যম নিয়ে কর্মের চেষ্টা করুন। পুরনো বন্ধুর সঙ্গে আবার নতুনভাবে যোগাযোগ সৃষ্ট হবে। পারিবারিক বিবাহের জন‌্য ভাইবোনদের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। শ্বশুরকুল থেকে অর্থ ও স্থাবর সম্পত্তি হাতে আসতে পারে। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে পরিবারের থেকে ভালো উপহার পেতে পারেন। কর্মপ্রার্থীরা প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের জন‌্য পরিশ্রম করুন।

কর্কট

cancerব‌্যবসায়ীদের জন‌্য সপ্তাহটি শুভ। সন্তানের উচ্চশিক্ষার জন‌্য অর্থের সংস্থান হয়ে যাবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। আমোদপ্রমোদে অতিরিক্ত খরচের ফলে সংসারে অশান্তি দেখা দিতে পারে। অন্যের প্ররোচনায় বাবামায়ের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন না। এই সময় পেটের সমস‌্যা দেখা দিতে পারে। নতুন গৃহনির্মাণের জন‌্য ঋণ মঞ্জুর হতে পারে। ডাক্তার, ইঞ্জিনিয়ার ও অধ‌্যাপকদের জন‌্য সপ্তাহের মধ‌্যভাগ থেকে শুভ সময় আসছে।

সিংহ

leoএই সপ্তাহে আপনার মনের কোনও ইচ্ছাপূরণ হতে পারে। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম করতে হবে। যাঁরা সমাজ জীবনে পরিচিত তাঁরা এমন কিছু করবেন না যাতে তাঁদের বদনাম হয়। সমাজসেবা বা রাজনীতির সঙ্গে যাঁরা যুক্ত তাঁদের জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। সন্তানের দিক থেকে সুসংবাদ পেতে পারেন। তীর্থভ্রমণের সুযোগ আসবে। ব‌্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়।

কন্যা

virgoএই রাশির জাতক-জাতিকারা পরিবারের প্রতি কর্তব‌্য পরায়ণশীল হলেও পরিবার সেই অর্থে সম্মান দেবে না। সঙ্গীত, নৃত‌্যশিল্পীরা নিজের প্রতিভা দেখানোর সুযোগ পাবেন। গোপন শত্রুর ব‌্যাপারে সতর্ক থাকুন। নতুন ব‌্যবসা শুরু করার আগে সেই ব‌্যবসা সম্বন্ধে অভিজ্ঞতা সঞ্চয় করুন। সন্তানের বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের যোগ। সপ্তাহের মধ‌্যভাগে কোনও শুভ সংবাদ আসতে পারে। বাইরের ঝামেলার মধ্যে নিজেকে জড়াবেন না।

তুলা

leoএই সপ্তাহে পারিবারিক অশান্তির জন‌্য ভাইয়ে-ভাইয়ে বিরোধ। নতুন ব‌্যবসা করার সুযোগ আসবে, তবে বুঝেশুনে ব‌্যবসা শুরু করবেন। হস্তশিল্পে নৈপুণ্যের জন‌্য ভালো ও অর্থকরী কাজের বরাত মিলতে পারে। তীর্থভ্রমণের সুযোগ আসবে। অনাবশ‌্যক ব‌্যয় এড়িয়ে যাবার চেষ্টা করুন। কুচক্রে পড়ে নিজের ক্ষতি হতে পারে। চাকরিজীবীদের জন‌্য সপ্তাহটি শুভ। যাঁরা সমাজজীবনে পরিচিত, তাঁরা এমন কিছু করবেন না, যাতে তাঁদের বদনাম হয়। বিতর্কিত বিষয় নিয়ে কোনও আলোচনা করবেন না।

বৃশ্চিক

scorpioসপ্তাহের শুরুটা এই রাশির জাতক-জাতিকার জন‌্য খুব একটা ভালো নয়। কারিগরি শিক্ষায় যুক্ত শিক্ষার্থীদের সুফল লাভের সম্ভাবনা লক্ষ‌্য করা যায় ব‌্যবসায় সাময়িক চাপ থাকলেও আগামিদিনে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বয়ঃসন্ধির কন‌্যাসন্তানের অতিরিক্ত বন্ধুবান্ধব কুপথে চালিত করতে পারে। পরিবারে কেউ কেউ বিশ্বাসঘাতকতা করতে পারে। সকলকে বিশ্বাস করবেন না। সন্তানের পরীক্ষায় সাফল্যের জন‌্য দুশ্চিন্তা কেটে যাবে কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে।

ধনু

saggetariusসপ্তাহের শুরুতে সম্পদ বৃদ্ধির যোগ। এই সময় প্রতিকূল পরিস্থিতির পরিবর্তন যোগ বিদ‌্যমান। ক্ষুদ্র চাষিরা প্রাকৃতিক দুর্যোগে ফসল নষ্ট হওয়ার জন‌্য সরকারের সাহায‌্য ও সহযোগিতা লাভ করবেন। খুবই আনন্দময় সপ্তাহ। সংসারে সুখ-শান্তি বজায় থাকবে। জমি-জমায় বিনিয়োগ করা লাভদায়ক হবে। বন্ধুর সাহায্যে কঠিন পরিস্থিতির থেকে বেরিয়ে আসতে পারবেন। দাম্পত‌্য জীবনে মাধুর্য‌ থাকবে। সৎকর্মে অর্থব‌্যয় করে মানসিক শান্তি।

মকর

capricornএই রাশির জাতকদের দ্বিমুখী আয়ের সম্ভাবনা। সন্তানের পড়াশোনায় পরিবর্তন যোগ লক্ষ‌্য করা যায়। গরিব মানুষের জন‌্য সাহায্যের হাত বাড়িয়ে দিন। এই সময় বিভিন্ন উৎস থেকে অর্থ হাতে আসতে পারে। স্ত্রীর মানসিক সমস‌্যার জন‌্য সংসারে অশান্তি। কর্মক্ষেত্রে কোনও মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন। বড় ভাইয়ের ব‌্যবহারে কষ্ট পেতে পারেন। খুচরো ব‌্যবসায়ী ও পাইকারী বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ। জমি, ফ্ল‌্যাট কেনার জন‌্য ঋণের আবেদন অনুমোদিত হওয়ার সম্ভাবনা।

কুম্ভ

aquariusনিজের যোগ‌্যতায় কর্মক্ষেত্রে উন্নতি। বাড়িতে আনন্দের পরিবেশ থাকবে। আপনার কন‌্যাসন্তান আপনার মুখ উজ্জ্বল করবে। সন্তানের বৃত্তিগত প্রশিক্ষণে সাফল্যের যোগ। বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব‌্যক্তিদের জন‌্য সময়টি শুভ। নিজের উদাসীনতার জন‌্য কর্মক্ষেত্রে সমস‌্যা দেখা দিতে পারে। বাবা ও মার একাকীত্বে তাঁদের সঙ্গে কিছুটা সময় কাটানোর চেষ্টা করুন। বন্ধুবান্ধবের কাছে নিজের দুর্বলতা প্রকাশ করবেন না। পরে তারা এটা নিয়ে উপহাস করতে পারে।

মীন

piscesসপ্তাহটি ভালোমন্দের ভিতর দিয়ে কাটবে। সন্তানের বিবাহের জন‌্য ভালো সময় আসছে। রাজনীতিবিদরা জনহিতকর কাজে নিজেকে যুক্ত করে সমাজে নিজের মান ও প্রভাব প্রতিপত্তি বাড়িয়ে তুলুন। ব‌্যবসায়ীরা প্রতিদ্বন্দ্বী ব‌্যবসায়ীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করুন। বাড়ি রক্ষণাবেক্ষণের জন‌্য জমানো টাকা খরচ হতে পারে। কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না। গাড়ি চালানোর সময় সাবধান হওয়া দরকার।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচর ফল আংশিক মিলবে ll

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.