Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬

এই সপ্তাহে সঞ্চয়ে মন দিন কন্যা রাশির জাতকরা, আপনার ভাগ্যে কী রয়েছে?

জেনে নিন আপনার রাশিফল।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০১৯, ১০:৫৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জানুয়ারি ১৭, ২০১৯, ১০:৫৭

options
link
এই সপ্তাহে সঞ্চয়ে মন দিন কন্যা রাশির জাতকরা, আপনার ভাগ্যে কী রয়েছে? zoom
অমিতাভ বন্দ্যোপাধ্যায়

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীর কথা শুনে চললে সমস্যা সমাধানের সম্ভাবনা। কর্মক্ষেত্রেও উন্নতির যোগ রয়েছে। বলছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

Advertisement
 
মেষ
aries1

কর্মস্থানের জটিলতা আপনাকে মানসিক উদ্বেগে রাখতে পারে। উপার্জনে বিকল্প কোনও পন্থা খুঁজে পেতে পারেন। পারিবারিক শান্তি বজায় থাকলেও গুরুজনের স্বাস্থ্যহানির কারণে দুঃশ্চিন্তা। এ সপ্তাহে নতুন বন্ধুলাভের যোগ থাকলেও তা নির্বাচনে সতর্কতার প্রয়োজন। শারীরিক দিক থেকে পেশীর যন্ত্রণায় ভুগতে হতে পারে। দূর ভ্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত রাখতে হতে পারে।

 
বৃষ
taurus

অংশীদারদের মধ্যে বোঝাপড়ার অভাবের কারণে ব্যবসায়ে নতুন লগ্নি আপাতত স্থগিত রাখতে হতে পারে। চাকরিজীবীদের উন্নতি ও স্থানান্তরে বদলির আদেশ আসতে পারে। পারিবারিক সমস্যার সমাধান আপনাকে মানসিক দিক থেকে স্বস্তি দেবে।  সন্তানের উচ্চশিক্ষায় আগ্রহ ও বিদেশে শিক্ষালাভের সুযোগ মুলতে পারে। এ সপ্তাহে সামান্য শারীরিক সমস্যা থাকলেও কর্তব্য কোনও ঘাটতি থাকবে না।

 
মিথুন

jemini

প্রিয়জনের আচরণের অসঙ্গতি আপনাকে মানসিক দিক থেকে ব্যথিত করতে পারে। কর্মক্ষেত্রে সহকর্মীদের অসহযোগিতা বিব্রত করলেও নিজের কর্তব্যে  অবিচল থাকবেন। হৃদরোগীদের এ সপ্তাহে বিশেষ সতর্কতার প্রয়োজন। সন্তানের চলাফেরায় পরিবর্তন আপনাকে উদ্বেগে রাখবে। ভ্রাতা অথবা ভ্রাতৃস্থানীয় কারও বিশেষ সাফল্য আপনাকে আনন্দ দেবে। মাত্রাছাড়া ক্রোধ বর্জন করুন।

 

কর্কট

cancer

পিতৃসম্পত্তি নিয়ে অশান্তি বৃদ্ধি পেতে পারে। এ সপ্তাহে আয় বৃদ্ধির বিবিধ মুনাফা আসলেও তার সাফল্য পুরোপুরি নাও পেতে পারেন। কর্মক্ষেত্রে পড়ে থাকা কাজগুলির সম্পাদন আপনাকে চাপমুক্ত করবে। এ সপ্তাহে চলাফেরায় সতর্ক থাকার প্রয়োজন। আইনি ঝুটঝামেলায় জড়িয়ে পড়তে পারেন। স্নায়ুপীড়ায় ক্লেশভোগের যোগ। বহুব্যয়ের কারণে চিন্তায় থাকতে পারেন।

 
সিংহ

leo

উপস্থিত বুদ্ধি এবং অনুমান ক্ষমতার দ্বারা কর্মক্ষেত্রে কোনও অপচেষ্টার মোকাবিলা করতে সক্ষম হবেন। পারিবারিক শান্তি বজায় থাকবে। সন্তানের নামী প্রতিষ্ঠানে উচ্চশিক্ষা ও গবেষণার বিলম্বিত সুযোগ মিলতে পারে। পারিবারিক দায়দায়িত্ব পালনে অবহেলা না করেও সমালোচিত হতে পারেন। শারীরিক দিক থেকে রক্তচাপের হেরফেরে ক্লেশভোগ। বেকারদের চাকরির সুযোগ মিলতে পারে।

 
 
কন্যা

virgo

স্বনিযুক্তি প্রকল্প ও গঠনমূলক কাজের পরিকল্পনায় সাফল্যের ইঙ্গিত দেখা যায়। নিকট বন্ধুর বিপদে তার পাশে দাঁড়িয়ে সাহায্য করতে পারেন। প্রিয়জনের শুভ খবর আপনাকে আনন্দিত করবে। স্বজনদের সঙ্গে সম্পর্কের উন্নতির সচেতনতার প্রয়োজন। আর্থিক দিক শুভ তবে অতিরিক্ত ব্যয়ের কারণে এ সপ্তাহে তেমন সঞ্চয় হবে না।

 
তুলা

libra

ব্যবসায়ীদের বহু পরিশ্রমের দ্বারা সাফল্য নিশ্চিত হবে। এ সপ্তাহটি আর্থিক দিক থেকে শুভ। পারিবারিক কোনও জটিলতার কারণে মানসিক অবসাদ থাকতে পারে। অতিরিক্ত আত্মবিশ্বাসী মনোভাবের কারণে বিড়ম্বনা বৃদ্ধি পেতে পারে। বাঁকা পথে আয়ের প্রস্তাব এলেও তা এড়িয়ে চলাই ভাল। চাকরিজীবীদের অতিরিক্ত ব্যস্ততার কারণে শারীরিক ক্লান্তি আসবে। গুরুজনদের প্রতি ভক্তিবৃদ্ধির যোগ।

 
বৃশ্চিক

scorpio

শারীরিক দিক শুভ হলেও চলাফেরায় সতর্ক থাকুন। আচমকা চোটাঘাতে শারীরিক ক্লেশভোগ। পেশাদারদের ব্যস্ততার বৃদ্ধি  তবে পাওনা আদায়ে বিলম্ব হতে পারে। বাড়িতে অতিথি আসার যোগ আছে। বিদ্যার্থীদের জন্য সপ্তাহটি শুভ খবর আনতে পারে। প্রতিবেশীর সঙ্গে বাক্‌বিতণ্ডার কারণে  মানসিক ক্লেশ। সরকারি কর্মীদের পদোন্নতি ও বদলির আদেশ আসতে পারে।

 
ধনু

saggetarius

পড়ে থাকা কাজগুলির সুষ্ঠু সম্পাদন আপনাকে মানসিক দিক থেকে চাপমুক্ত রাখবে। নিজের মানসিক জোরের দ্বারা শত্রুকে বশে আনতে সক্ষম হবেন। দাম্পত্য সম্পর্ক অটুট থাকবে। তবে স্ত্রীর জন্য ব্যয়বৃদ্ধি পেতে পারে। গুরুজনের  সঙ্গে  সম্পত্তি নিয়ে বিপদের আশঙ্কা। এ সপ্তাহে ঝুঁকিবহুল ব্যবসায়িক বিনিয়োগ না করাই ভাল। সন্তানের সাফলে্য পারিবারিক গর্ব ও আনন্দ।

 
 
মকর

capricorn

পারিবারিক দায়িত্বপালনে ব্যয়বৃদ্ধি পেতে পারে। তুচ্ছ কারণে পারিবারিক অশান্তি আপনাকে মানসিক চাপে রাখতে পারে। কর্মক্ষেত্রে নিজের দায়িত্ব পালনে অবিচল থাকবেন। শারীরিক দিক মাঝেমধ্যেই বিব্রত করতে পারে। আর্থিক লেনদেনের ব্যাপারে সতর্কতার প্রয়োজন।  সন্তানের ভবিষ্যত নিয়ে চিন্তায় থাকবেন। কোনও বিশিষ্ট ব্যক্তির পরামর্শ লাভের দ্বারা উপকৃত হতে পারেন।

 
কুম্ভ

aquarius

সপ্তাহের প্রথমদিকে পারিবারিক পরিবেশ পুরনো কোনও সমস্যাকে কেন্দ্র করে অশান্ত হতে পারে। সন্তানের চঞ্চল মানসিকতা আপনাকে উদ্বেগে রাখবে। বহুদিনের পাওনা অর্থ ফেরত পেতে পারেন। ব্যবসায়ে নতুন বিনিয়োগ স্থগিত রাখাই ভাল। দামি কোনও দ্রব্য উপহার পেতে পারেন। স্ত্রীর  শারীরিক অবস্থার পরিবর্তনে উদ্বেগ। সাংস্কৃতিক জগতের ব্যক্তিরা ভাল কোনও সুযোগ পেতে পারেন।

 
মীন

pisces

কর্মক্ষেত্রে অতিরিক্ত পরিশ্রমের কারণে শারীরিক দিক থেকে ক্লান্ত থাকতে পারেন। আইনি ব্যবসায়ে ভাল ফলের আশা করা যায়। পিতৃ সম্পত্তি নিয়ে ভ্রাতা ও ভগিনীদের সঙ্গে মতের অমিলের সম্ভাবনা। প্রিয়জনের কোনও শুভ  খবরে আনন্দিত হবে। প্রেমজ ব্যাপারে সহনশীলতার প্রয়োজন। নিকট ভ্রমণে মানসিক আনন্দলাভ। আর্থিক দিক শুভ। অকারণ ব্যয় এড়িয়ে চলুন।

 

।।     দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির ভিত্তিতে গোচরফল আংশিক মিলবে    ।।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.