Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৯ শ্রাবণ ১৪৩৩
  • শনিবার
  • ১৫ আগস্ট ২০২৬
back কর্কট রাশি
Monthly Cancer Rashifal

মাসিক রাশিফল, মে ২০২৬: কর্কটের ভাগ্যের চাকা কোন দিকে?

মহাকাশে গ্রহের চলন বলছে, এই মাসে একাধিক রাশির ভাগ্যে বড় রদবদল ঘটতে চলেছে। বৃহস্পতি এবং মঙ্গলের বিশেষ অবস্থানের ফলে কারও ঘরে আসবে লক্ষ্মী, আবার কারও ক্ষেত্রে মানসিক উদ্বেগের কারণ হতে পারে ছোট্ট একটি ভুল। কর্মক্ষেত্রে পদোন্নতি নাকি পারিবারিক অশান্তি— কোন দিকে পাল্লা ভারী আপনার? একনজরে দেখে নিন মে মাসের সম্পূর্ণ রাশিফল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৬, ১৩:৪৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মে ১, ২০২৬, ১৩:৪৯

options
link
মাসিক রাশিফল, মে ২০২৬: কর্কটের ভাগ্যের চাকা কোন দিকে? zoom
Advertisement

কর্কট রাশির জাতকদের জন্য মে মাসটি বেশ ঘটনাবহুল হবে। এ মাসে মানসিকভাবে খুব চনমনে থাকবেন। নতুন বাড়ি বা গাড়ি কেনার পরিকল্পনা সফল হতে পারে। তবে সহকর্মীদের চক্রান্ত থেকে সাবধান থাকতে হবে। আপনার কোনও গোপনীয় কথা বাইরের কাউকে বলবেন না। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রতিপত্তি বাড়তে পারে। যারা অবিবাহিত, তাদের বিয়ের আলোচনা অনেক দূর এগোতে পারে। অনিদ্রা বা পেটের সমস্যায় ভুগতে পারেন। সন্তানের পড়াশোনা নিয়ে চিন্তা থাকলেও পরীক্ষার ফল আশাব্যঞ্জক হবে। আধ্যাত্মিক কাজে মানসিক শান্তি খুঁজে পাবেন।

  • জলে এক চিমটি কর্পূর দিয়ে স্নান করুন।
  • বাড়ির বয়স্কদের সেবা করুন।
  • শনিবার কোনও লোহার জিনিস কিনবেন না।

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.