Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Weekly Kumbha Rashifal

সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (১২-১৮ এপ্রিল ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র, কুম্ভে রাহু, মীনে বুধ, রবি, মঙ্গল ও শনি। ১৪ এপ্রিল সকাল ৯.৩৩ মিঃ রবি মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৩:৪২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৩:৪২

options
link
সাপ্তাহিক রাশিফলে কুম্ভ (১২-১৮ এপ্রিল ২০২৬) zoom
Advertisement

সপ্তাহের শুরুতে লটারি বা শেয়ারে প্রাপ্তিযোগ। পারিবারিক অনুষ্ঠানে পরিবারের কোনও সদস্যের ব‌্যবহারে অশান্তি দেখা দিতে পারে। কন‌্যাসন্তানের বিবাহ নিয়ে কিছু সমস‌্যা থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে কেটে যাওয়ার সম্ভাবনা। নিজের ও পরিবারের স্বাস্থ্যের প্রতি যত্নবান হোন। কর্মক্ষেত্রে পদোন্নতি ও আর্থিক উন্নতির যোগ লক্ষ‌্য করা যায়। বন্ধু-বান্ধবের ক্ষেত্রে কথাবার্তায় সংযম বজায় থাকলে অনেক ক্ষেত্রে উপকৃত হবেন। এই রাশির জাতক-জাতিকাদের অত‌্যধিক কাজের চাপের ফলে মানসিক অস্থিরতা বৃদ্ধি পেতে পারে। অধঃস্তন কর্মচারীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখুন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.