Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬
Weekly Mesh Rashifal

সাপ্তাহিক রাশিফলে মেষ (১৯ জুলাই-২৫ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে বক্রী বুধ, কর্কটে রবি ও বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কন‌্যায় চন্দ্র, কুম্ভে রাহু ও মীনে শনি। ২৩ শে জুলাই রাত্রি ৪.২০ মিঃ বুধ মার্গী হবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১২:১৩

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১২:১৩

options
link
সাপ্তাহিক রাশিফলে মেষ (১৯ জুলাই-২৫ জুলাই ২০২৬) zoom
Advertisement

চাকরিজীবীদের জন‌্য সময়টি শুভ। ব‌্যবসায় ভালো সুযোগ এলেও নিজের উদাসীনতার জন‌্য সুযোগ হাতছাড়া হয়ে যেতে পারে। পরিবারে সুযোগ-সন্ধানীদের থেকে সতর্ক থাকুন। জমি-জমা ও সম্পত্তি রক্ষার জন‌্য আরও উদ‌্যমী হতে হবে। সন্তানের নতুন চাকরি পাওয়ার খবরে মানসিক শান্তি পাবেন। বাড়িতে দামি সামগ্রীর খেয়াল রাখুন। কারণ এই সময় হারিয়ে বা চুরি যাওয়ার আশঙ্কা লক্ষ‌্য করা যায়। এই সপ্তাহে আপনার জন্মদিন হলে বন্ধু-বান্ধবের কাছ থেকে মূল‌্যবান সামগ্রী উপহার হিসাবে পেতে পারে। হস্তশিল্পীদের কাজের নৈপুণ্যের জন‌্য ভালো ও অর্থকরী কাজের বরাত মিলতে পারে। পিতা-মাতার কারও স্বাস্থ্যের অবনতি হতে পারে। মধ‌্যবয়স্ক জাতক-জাতিকারা পড়ে গিয়ে মাথায় আঘাত পেতে পারেন। এই সময়ে কর্মজীবনে বাধা-বিঘ্ন আসতে পারে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.