Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Weekly Gemini Rashifal

সাপ্তাহিক রাশিফলে মিথুন (১২ জুলাই-১৮ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে চন্দ্র ও মঙ্গল, মিথুনে রবি ও বুধ (বক্রী), কর্কটে বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কুম্ভে রাহু এবং মীনে শনি। ১৬ জুলাই রাত্রি ১১.৩৯ মিনিটে কর্কটে রবি প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১২:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১২, ২০২৬, ১২:২৯

options
link
সাপ্তাহিক রাশিফলে মিথুন (১২ জুলাই-১৮ জুলাই ২০২৬) zoom
Advertisement

কর্মক্ষেত্রে গোলযোগের জন‌্য সংস্থা পরিবর্তন করতে হতে পারে। খেলাধূলায় আপনার কন‌্যার কৃতিত্বে মুখ উজ্জ্বল হবে। ব‌্যবসায়ীদের বহুমুখী উপায়ে রোজগারের পথ খুললেও অতিরিক্ত আমোদ-প্রমোদের জন‌্য অর্থে টান পড়তে পারে। পৈতৃক ব‌্যবসা বাড়ানোর জন‌্য অর্থ বিনিয়োগ করতে পারেন। কর্মপ্রার্থীদের নতুন চাকরির সুযোগ আসবে। নতুন গৃহ বা ফ্ল‌্যাট কেনার জন‌্য সুযোগ এলেও নিকট আত্মীয়ের কলকাঠিতে সমস‌্যা দেখা দিতে পারে। বন্ধুর সহায়তায় নতুন গাড়ি কেনার সুযোগ আসবে। শিক্ষার্থীদের ঝামেলায় নিজেকে জড়াবেন না। সন্তানের বিবাহের জন‌্য ভালো সময় আসছে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.