স্বাধীন পেশার সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের জন্য সময়টি শুভ। মাতৃকূল থেকে হঠাৎ কোনও সম্পত্তি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। কৃষিকার্যের সঙ্গে যুক্ত ব্যক্তিরা প্রাকৃতিক দুর্যোগ থেকে নিজেদের বাঁচাবার চেষ্টা করুন। কারোর কথায় কোনও সিদ্ধান্ত নিয়ে নেবেন না। ব্যবসায়ীদের সপ্তাহের মধ্যভাগে বড় ধরনের লোকসান হতে পারে। অংশীদারী ব্যবসায় অংশীদারের সঙ্গে মনোমালিন্য থাকলেও তা বুঝতে দেবেন না। পত্নীর স্বাস্থ্য এই সময় খুব একটা ভালো যাবে না। সন্তানদের মন বোঝবার চেষ্টা করুন। তাদের মানসিক অবসাদ আনতে দেবেন না। স্বামী-স্ত্রীর যৌথ প্রচেষ্টায় নতুন ব্যবসার উন্নতি ঘটানো সম্ভব। বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি শুভ। পরিবারে ভ্রাতা-ভগিনী ও নিকট আত্মীয়ের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলুন।
ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll
সর্বশেষ খবর
-
‘ইমরান চোর নন, সৎ মানুষ’, জেলবন্দি ‘কাপ্তানে’র মুক্তি চেয়ে অঝোরে কান্না মিয়াঁদাদের
-
পিছিয়ে পড়েও দুরন্ত কামব্যাক, কলকাতা লিগে টানা দুই জয়ে সুপার সিক্সের আরও কাছে মোহনবাগান
-
দশম শ্রেণি পাশেই করা যাবে আবেদন, ডাকবিভাগে ২৫ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ
-
মক্কায় হুলস্থুল! প্রার্থনার চাদর বিতরণের মাঝে রাখির হিজাবে টান, ভাইরাল ভিডিও
-
নেপালের বন্যায় ভেসে এল ব্যাঙ্ক লকার! ৯২ লক্ষ টাকা লুট করে ‘শ্রীঘরে’ ২৯ জন