Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১১ ভাদ্র ১৪৩৩
  • শনিবার
  • ২৯ আগস্ট ২০২৬
Weekly Dhanu Rashifal

সাপ্তাহিক রাশিফলে ধনু (১২-১৮ এপ্রিল ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে মেষে শুক্র, মিথুনে বৃহস্পতি, সিংহে কেতু, মকরে চন্দ্র, কুম্ভে রাহু, মীনে বুধ, রবি, মঙ্গল ও শনি। ১৪ এপ্রিল সকাল ৯.৩৩ মিঃ রবি মেষে প্রবেশ করবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৬:২৯

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: এপ্রিল ১২, ২০২৬, ১৬:২৯

options
link
সাপ্তাহিক রাশিফলে ধনু (১২-১৮ এপ্রিল ২০২৬) zoom
Advertisement

সপ্তাহের অদ‌্যভাগে বেসরকারি ক্ষেত্রে কর্মরত জাতক-জাতিকাদের কর্মে উন্নতি ও আর্থিক লাভ। স্বনিযুক্তি প্রকল্পের সঙ্গে যুক্ত জাতক-জাতিকাদের আর্থিক উন্নতি। এই সময় বহুমুখী উপায়ে অর্থ উপার্জন করার সুযোগ আসবে। ব‌্যবসায়ীদের পুরনো পাওনা ফিরে পাওয়ার যোগ লক্ষ‌্য করা যায়। আপনার স্বাধীনচেতা মনোভাবের জন‌্য পরিবারে অশান্তি দেখা দিতে পারে। চাকরিজীবীরা সপ্তাহের শেষে নতুন আয়ের উৎস খুঁজে পাবেন। এই সময় ভবিষ‌্যতের জন‌্য সঞ্চয়ে মন দেওয়া উচিত। শিক্ষার্থীদের পরীক্ষার ফলাফল ভালোই হবে।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

Advertisement
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.