Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ১৯ জুলাই ২০২৬
Weekly Dhanu Rashifal

সাপ্তাহিক রাশিফলে ধনু (১৯ জুলাই-২৫ জুলাই ২০২৬)

আলোচ্য সপ্তাহের প্রারম্ভে বৃষে মঙ্গল, মিথুনে বক্রী বুধ, কর্কটে রবি ও বৃহস্পতি, সিংহে শুক্র ও কেতু, কন্যায় চন্দ্র, কুম্ভে রাহু ও মীনে শনি। ২৩ শে জুলাই রাত্রি ৪.২০ মিঃ বুধ মার্গী হবে। লিখছেন অমিতাভ বন্দ্যোপাধ্যায়।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১২:২৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ১৯, ২০২৬, ১২:২৮

options
link
সাপ্তাহিক রাশিফলে ধনু (১৯ জুলাই-২৫ জুলাই ২০২৬) zoom
Advertisement

সপ্তাহের শুরুতে অপ্রত‌্যাশিত প্রাপ্তিযোগ। কর্মপ্রার্থীদের নতুন কিছু করার সুযোগ আসবে। সন্তানের প্রণয়ঘটিত সমস‌্যা আলোচনার মাধ‌্যমে মিটিয়ে ফেলুন। প্রতিবেশীর অন‌্যায় আচরণকে সমর্থন করবেন না। খুচরো ব‌্যবসায়ী ও পাইকারী বিক্রেতাদের জন‌্য সময়টি শুভ। বিদ‌্যার্থীদের বিদ‌্যালাভে কিছু বাধা-বিঘ্ন থাকলেও পরীক্ষার ফল মোটের উপর ভালোই হবে। ব‌্যবসাক্ষেত্রে নতুন প্রকল্পের দিকে জোর দেওয়া উচিত। গৃহশান্তি ও পারস্পরিক সম্পর্ক বজায় রাখার জন‌্য গুরুজনদের পরামর্শ নিন। খেলাধূলার সঙ্গে যুক্ত ব‌্যক্তিরা এই সময় কিছু প্রতিবন্ধুকতার মুখোমুখি হতে পারেন। জমি-বাড়ি ক্রয়ের আগে আইনজ্ঞের সঙ্গে আইনি পরামর্শ অবশ‌্যই করে নেবেন।

ll দশা ও অন্তর্দশা না থাকলে রাশিফল অভ্রান্ত হয় না। শুধুমাত্র রাশির উপস্থিতিতে গোচরফল আংশিক মিলবে ll

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.