পাসপোর্ট পাইয়ে দেওয়ার নামে মোটা টাকা ঘুষ দাবি করা হয়েছিল। সেই ঘুষ নেওয়ার সময় হাতেনাতে পাকড়াও হলেন দুই সিভিক ভলান্টিয়ার। ঘটনাটি ঘটেছে নদিয়ার হরিণঘাটা
(Haringhata) ডিআইবি কার্যালয়ে। আর কারা এই চক্রের মধ্যে জড়িয়ে? সেই বিষয়ে জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ধৃতদের নাম বন্ধন দেবনাথ ও রাজু কীর্তনীয়া। ধৃতদের জেরা করা হচ্ছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
আরও পড়ুন:
পাসপোর্ট বানাতে কোনও বাড়তি অর্থ দিতে হয় না। পাসপোর্ট তৈরির ক্ষেত্রে একাধিক নিয়মকানুন, পদ্ধতি রয়েছে। হরিণঘাটা এলাকায় এক ব্যক্তির পাসপোর্ট তৈরির প্রয়োজন ছিল। সেজন্য তিনি ডিআইবি কার্যালয়ে গিয়েছিলেন। সেখানেই তাঁকে জানানো হয়েছিল পাসপোর্ট তৈরি করে দেওয়া হবে। সেজন্য ১০ হাজার টাকা ঘুষ দিতে হবে। পাসপোর্ট আগে পাওয়ার জন্য সেই টাকা দিতে রাজিও হয়েছিলেন ওই ব্যক্তি।
এদিকে সেই ঘুষ চাওয়ার খবর পেয়েছিলেন অ্যান্টি করাপশন দপ্তরের কর্মীরা। এরপরই ওই দুই সিভিককে পাকড়ানোর জন্য পরিকল্পনা করা হয়। আজ, সোমবার ওই ব্যক্তি পাসপোর্টের জন্য ১০ হাজার টাকা ঘুষ দিতে গিয়েছিলেন। সেসময় হরিণঘাটা ডিআইবি কার্যালয়ে হানা দেয় অ্যান্টি করাপশন দপ্তরের আধিকারিকরাও হানা দেন। হাতেনাতে পাকড়াও করা হয় বন্ধন দেবনাথ ও রাজু কীর্তনীয়া নামে ওই দুই সিভিক ভলান্টিয়ারকে। তাঁদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে ওই কার্যালয়ের ভিতরে।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দুর্নীতি বন্ধে ‘জিরো টলারেন্সে’র বার্তা দিচ্ছেন। একাধিক সরকারি আধিকারিককে দুর্নীতি কাণ্ডে পাকড়াও করা হয়েছে ইতিমধ্যে। এবার হরিণঘাটায় দুই সিভিককে পাকড়াও করা হল। পাসপোর্ট বানিয়ে দেওয়ার নামে কোনও চক্র কারছে কিনা, আর কারা জড়িয়ে রয়েছে? কত টাকা এখনও অবধি ঘুষের মাধ্যমে তোলা হয়েছে? সেইসব বিষয় খতিয়ে দেখছেন আধিকারিকরা।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তিন বছর পর দেশে আইপিএল নিলাম, কোন শহরে, জানিয়ে দিল বিসিসিআই
-
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে মামাশ্বশুর গোবিন্দার প্রেম! ‘ঘরভাঙানিদের তোল্লাই দেবেন না’, খোঁচা কাশ্মীরার
-
চাই গম্ভীরের উত্তরসূরি! এবার ঋষভদের কোচিং করাবেন লক্ষ্মীরতন, জাতীয় দলে ডাক আসবে?
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর