বন্যার জলে স্নান করতে নামে চার কিশোরী। তলিয়ে গেল ২ নাবালিকা। পরে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মঙ্গলবার বিকেলে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে, মুর্শিদাবাদের জলঙ্গি থানার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী চর পরাসপুর গ্রামের শিবিরের ঘাটে। দু’জনেই ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
আরও পড়ুন:
অন্যদিকে, উত্তর ২৪ পরগনার অশোকনগরে পুকুরে মাছ ধরতে নেমে তলিয়ে গেল দুই বন্ধু। একজনকে জল থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। আর এক জনের খোঁজে কচুরিপানা সরিয়ে ঘণ্টার পর ঘণ্টা তল্লাশি চলে। পরে দেহ উদ্ধার করা হয়। দুই বন্ধু একাদশ শ্রেণির ছাত্র ছিল।
মুর্শিদাবাদে মৃত ২ নাবালিকার নাম আয়েশা খাতুন (১৩) ও কুলছন খাতুন (১৩)। দু’জনেই ষষ্ঠ শ্রেণির ছাত্রী। একই গ্রামের বাসিন্দা। স্থানীয় বাসিন্দা ও ঘোষপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য আবদুল মণ্ডল জানান, চার কিশোরী বন্যার জলে স্নান করতে নেমে অসাবধানতাবশত গভীর জলে চলে যায়। চিৎকার শুনে স্থানীয়রা ছুটে গিয়ে দু’জনকে উদ্ধার করে। তাঁদের মধ্যে কুলছনকে সাদিখাঁরদিয়াড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্যদিকে, বেশ কিছুক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধার হয় আয়েশার দেহ। অপর ২ জনকে উদ্ধার করা গিয়েছে। তারা চিকিৎসাধীন।
অন্যদিকে, অশোকনগরের ঘটনায় মৃত প্রথম দাশগুপ্ত (১৭) ও শিবম পাল (১৭) অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের সহপাঠী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রথম অশোকনগর পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। মা-বাবা দু’জনেই মারা যাওয়ার পর মামাবাড়িতে থেকে হস্টেলে পড়াশোনা করত সে। দাবি, এ দিন স্কুলে না গিয়ে স্কুলের পাশের একটি পুকুরে গামছা দিয়ে মাছ ধরছিল তিনজন। সেই সময় জলে তলিয়ে যায় প্রথম ও শিবম। তৃতীয় বন্ধুর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে প্রথমকে উদ্ধার করেন। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। এরপর শিবমের খোঁজে নামে পুলিশ ও বাসিন্দারা। কচুরিপানায় প্রায় ঢেকে থাকা পুকুরে তল্লাশি চালিয়ে ঘণ্টাখানেক পর উদ্ধার হয় তাঁর দেহ। শিবমের বাড়ি পুরসভার ১০ নম্বর ওয়ার্ডে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
আলপনা, জোগাড়, ধুনুচি নাচেই সীমাবদ্ধ! পুজোয় পৌরোহিত্যে কেন পিছিয়ে নারীরা?
-
‘ইটস ডান ব্রো’, কমিশনের অন্তর্কলহে জ্ঞানেশকে তোপ দীপকের, ফের বিক্ষোভের ছক ‘আরশোলা’দের!
-
‘কোচিং জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত’, বৈভবকে সুযোগ দিয়ে সারারাত আক্ষেপ করেন গম্ভীর!
-
খামারবাড়িতে যুবতীকে ‘গণধর্ষণ’, অভিযোগ পুলিশ ও সিআরপিএফের জওয়ানদের বিরুদ্ধে, গ্রেপ্তার ৪
-
জিনপিং ওয়াশিংটনে পা রাখতেই বড় ঘোষণা ট্রাম্পের! লাল গালিচা-বোমারু বিমানে স্বাগত চিনা প্রেসিডেন্টকে