অনুব্রত মণ্ডল তৃণমূল আমলে পুলিশকে হুমকি দিয়ে বিপাকে পড়েন। এবার সেই তালিকায় নাম জুড়লেন বিজেপি বিধায়ক অসীম সরকার। ভাইরাল অডিওতে ওসিকে হুমকি দিতে শোনা গিয়েছে। যদিও সেই অডিওর সত্যতা যাচাই করেন সংবাদ প্রতিদিন ডিজিটাল। অডিওর সত্যতা স্বীকার করেছেন খোদ বিধায়কও।
আরও পড়ুন:
নগরউখড়ায় অটো-টোটো সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই বিজেপির মণ্ডল সভাপতি তুষারকান্তি গাইনের বিরুদ্ধে পুলিশি হেনস্তার অভিযোগ ওঠে। বিধায়ক এই প্রসঙ্গে ক্ষোভপ্রকাশ করেন। সেই অডিওটি ভাইরাল হয়ে যায়। তাতে বিধায়ক অসীম সরকারকে বলতে শোনা গিয়েছে, “অশোকবাবু (নগরউখড়া ফাঁড়ির আইসি অশোক বিশ্বাস) সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলে! এত সাধুগিরি আগে কোথায় ছিল। আমি যত নরম, তত গরম। মণ্ডল সভাপতিকে অ্যারেস্ট করবে বলেছে। এত বড় কথা বলার ক্ষমতা কোথা থেকে পেল! টেনে বের করে নিয়ে যাব। কোন বাপ ঠেকায় দেখব, আমাকে চেনে না এখনও।”
ভাইরাল অডিওটি প্রকাশ্য়ে আসার পরই শুরু হয় জোর রাজনৈতিক চর্চা। অডিওটির সত্যতা স্বীকার করে নিয়েছেন খোদ বিধায়ক অসীম সরকারও। তিনি বলেন, “ভাইরাল করেছে ভালোই হয়েছে। মিথ্যা নিয়ে রাজনীতি করে না। সত্যের উপর রাজনীতি করি। যারা অত্যাচার করে অটো ভেঙেছে, টোটো ভেঙেছে, তাদের বাদ দিতে হবে। তাদের সাপোর্ট করলে কি সেই অফিসারের গালে চুমু খাব? আমি গরমে গরম, নরমে নরম। আমার রাডারে আরও কয়েকজনের নাম আছে। আমি দমে থাকার মানুষ নয়।” এই বিষয়টি নিয়ে যদিও বিজেপির কারও কাছ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
তিন বছর পর দেশে আইপিএল নিলাম, কোন শহরে, জানিয়ে দিল বিসিসিআই
-
হাঁটুর বয়সি নায়িকার সঙ্গে মামাশ্বশুর গোবিন্দার প্রেম! ‘ঘরভাঙানিদের তোল্লাই দেবেন না’, খোঁচা কাশ্মীরার
-
চাই গম্ভীরের উত্তরসূরি! এবার ঋষভদের কোচিং করাবেন লক্ষ্মীরতন, জাতীয় দলে ডাক আসবে?
-
এক ভাইপোকে সরিয়ে আরেক ভাইপোকে গুরুদায়িত্ব, মায়াবতী বলছেন, ‘এটা তো পরিবারতন্ত্র নয়’
-
টেস্টকে বাড়তি গুরুত্ব, বিশ্বকাপের আগে ‘অর্ধেক ফিট’ ক্রিকেটার চান না গম্ভীর